০৯ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

অর্থপাচার মামলায় খালাস পেলেন পাক প্রধানমন্ত্রী

পুবের কলম ওয়েব ডেস্ক: ‘কোনও সাক্ষ্যপ্রমাণ’ না থাকায় পাকিস্তানের প্রাধানমন্ত্রী শাহবাজ শরিফ ও তাঁর ছেলে হামজা শাহবাজকে ১,৬০০ কোটি রুপি পাচারের মামলা থেকে খালাস করেছে দেশটির এক বিশেষ আদালত।

কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফআইএ) মামলাটি করেছিল। আদালতকে এফআইএ জানায়; বাবা ও ছেলে দু’জনের কারও ব্যাঙ্ক হিসাবে সরাসরি কোনও অর্থ জমা হয়নি।

আরও পড়ুন: ‘আত্মবিশ্বাসই অসম্ভবকে সম্ভব করে’: বাণিজ্য চুক্তির পরেই ‘বিকশিত ভারত’-এর মন্ত্র শোনালেন প্রধানমন্ত্রী

এরপর শাহবাজ পরিবারের বিরুদ্ধে করা এই অর্থপাচার মামলায় আদালত রায় ঘোষণা করে। যদিও শুনানিতে এফআইএ-র কৌঁসুলি ফারুক বাজওয়া সন্দেহভাজনদের খালাস দেওয়ার বিরোধিতা করেন।

আরও পড়ুন: এই দেশে কেবল গেরুয়া থাকবে, অন্য স্বপ্ন দেখলে পাকিস্তান যেতে হবে: বিতর্কে বিজেপি নেত্রী

তিনি বলেন; ১,৬০০ কোটি রুপি পাচারের ঘটনায় শাহবাজ ও তাঁর পুত্র শাহবাজের জড়িত থাকার অভিযোগ রয়েছে। আদালতকে তিনি বলেন, ‘আমরা এই মামলা চালিয়ে যেতে চাই। সন্দেহভাজন ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ গঠন পর্যন্ত মামলার কার্যক্রম চলা উচিত।’ তবে বিশেষ আদালতের বিচারক ইজাজ আওয়ান বলেন; আদালতে দাখিল করা প্রতিবেদনে সন্দেহভাজনদের বিরুদ্ধে ‘অকাট্য সাক্ষ্যপ্রমাণ’ দিতে পারেনি এফআইএ। ফলে আদালত সন্দেহভাজনদের খালাস করছে। আদালতের রায়ের পর পাক প্রাধানমন্ত্রী শাহবাজ শরিফ এক ট্যুইটে বলেন; ‘এখন আমি বিজয়ী।’

আরও পড়ুন: ১৯৮৪-র শিখ দাঙ্গা: তথ্যপ্রমাণের অভাবে বেকসুর খালাস প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমার

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

সুপ্রিম কোর্টে এসআইআর শুনানির আগে নবান্নের বড় পদক্ষেপ, ৮,৫০৫ গ্রুপ-বি আধিকারিক দেওয়ার ঘোষণা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অর্থপাচার মামলায় খালাস পেলেন পাক প্রধানমন্ত্রী

আপডেট : ১৩ অক্টোবর ২০২২, বৃহস্পতিবার