পুবের কলম ওয়েব ডেস্ক: সামনের বছরের প্রথম দিকেই রাজ্যে অনুষ্ঠিত হবে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। তার আগেই আসন পুনর্বিন্যাসের চূড়ান্ত তালিকা প্রকাশ করল রাজ্য নির্বাচন কমিশন। তাতে দেখা গিয়েছে, ২০১৮ সালের তুলনায় রাজ্যে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত মিলিয়ে অনেক আসন বেড়েছে।
আরও পড়ুন:
জানা গিয়েছে, এর আগে অর্থাৎ- ২০১৮ সালে জেলা পরিষদের আসন ছিল ৮২৫টি।
একইভাবে পঞ্চায়েত সমিতির আসন ছিল ৯২১৭টি ও গ্রাম পঞ্চায়েতে ছিল ৪৮ হাজার ৬৫০টি আসন। এবার সেই সংখ্যা অনেকটাই বেড়েছে।আরও পড়ুন:
রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, এবার জেলা পরিষদের সংখ্যা হয়েছে ৯২৮টি। পাশাপাশি পঞ্চায়েত সমিতির আসন বেড়ে হয়েছে ৯ হাজার ৪৯৮টি। আর গ্রাম পঞ্চায়েতের আসন বেড়েছে ৬২ হাজার ৪০৪টিতে।