১২ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

২০ টি বুথে ভোট বাতিল, জানিয়ে দিল নির্বাচন কমিশন

পুবের কলম প্রতিবেদক: পঞ্চায়েত নির্বাচনের দিন থেকে শুরু করে গণনার দিন পর্যন্ত ব্যালট ছিনতাই, লুঠ, ব্যালট গিলে ফেলার মত একাধিক ঘটনা ঘটেছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। গত তিনদিন ধরে এমনই অভিযোগ উঠছিল বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে। এরপরই বৃহস্পতিবার এক নির্দেশিকা জারি করে রাজ্য নির্বাচন কমিশন। সেখানে স্পষ্ট করা হয়েছে, তিনটি জেলার ২০ টি বুথের ভোটকে বাতিল করা হয়েছে। হাওড়া-হুগলি-উত্তর ২৪ পরগনার সংশ্লিষ্ট এই বুথ গুলিতে ফের নির্বাচন হবে। যখন আবার উপনির্বাচন ঘোষণা হবে তখন একসঙ্গে এই বুথগুলিতে নির্বাচন হবে।

বুধবার বিকেলে নির্বাচনী বিধি তুলে নেয় নির্বাচন কমিশন। ওইদিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে ঘোষণা করেছিলেন,  যেখানে গণনাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল সেখানে কড়া পদক্ষেপ করতে হবে। এরপরই বুধবার রাতেই সংশ্লিস্ট জেলা প্রশাসন ও রাজনৈতিক দলগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে এই কাউন্টার ম্যান্ডেটের নির্দেশ। ফলে এখুনি হচ্ছে না আর নির্বাচন। কমিশনের ৬৮ নম্বর ধারা অনুযায়ী, সংশ্লিষ্ট এই জেলার এই বুথ গুলির ভোট বাতিল করা হয়েছে।

আরও পড়ুন: এসআইআর শুনানির সময়সীমা বাড়ল এক সপ্তাহ, কমিশন ও রাজ্যকে একগুচ্ছ নির্দেশ সুপ্রিম কোর্টের

নির্বাচন কমিশন সূত্রে খবর, হাওড়া জেলার সাঁকরাইলের একাধিক আসনে নতুন করে ভোট গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। সাঁকরাইলের ১৫ টি বুথে ফের ভোট গ্রহণ করা হবে। মানিকপুর এবং সারেঙ্গা পঞ্চায়েতের জন্য ভোট গ্রহণ করা হবে।

আরও পড়ুন: বানান বিভ্রাট ও বয়সের ফারাকে নোটিস! বাংলার SIR শুনানিতে এআই টুল নিয়ে নির্বাচন কমিশনকে কড়া ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

আরও পড়ুন: ছাব্বিশের বিধানসভা নির্বাচন: ১৫ ফেব্রুয়ারির মধ্যে পুলিশ কর্তাদের বদলি দ্রুত সম্পন্ন করতে নির্দেশ কমিশনের

সর্বধিক পাঠিত

বাংলাদেশে আজ জাতীয় নির্বাচন ও সংবিধান সংস্কারের গণভোট

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

২০ টি বুথে ভোট বাতিল, জানিয়ে দিল নির্বাচন কমিশন

আপডেট : ১৩ জুলাই ২০২৩, বৃহস্পতিবার