ভুবনেশ্বর, ১৯ জুলাই : দেশে যেভাবে ওবেসিটি বা মেদবাহুল্যতা এবং ডিপ্রেশন বা বিষন্নতা ব্যাধি বেড়ে চলেছে তাতে উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ভুবনেশ্বরে এ আইএম এস এর ৫ম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে রাষ্ট্রপতি বলেন, দুটি রোগই উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে এবং শুধু ওষুধ নয়, এই দুই রোগ নিরাময়ে সামাজিক সচেতনতা তৈরি করা প্রয়োজন। রাষ্ট্রপতি বলেন, মানসিক শান্তির জন্য জীবনধারা বদলানো দরকার। যোগা এবং প্রাণায়াম করলে মানসিক স্বাস্থ্য ভালো হতে পারে। তিনি এই বিষয়ে চিকিৎসকদের দৃষ্টি আকর্ষণ করেন।
ওবেসিটি সম্পর্কেও রাষ্ট্রপতি বলেন, জীবনধারায় বদলের ফলে এই রোগ বাড়ছে। শৃঙ্খলাবদ্ধভাবে জীবনধারা চালাতে পারলে, সবকিছু নিয়মানুবর্তিতার আবর্তে বেঁধে চললে, খাওয়ার অভ্যাসে পরিবর্তন করলে এবং নিয়মিত শারীরিক ব্যায়াম করলে এই দুই রোগ থেকেই দূরে থাকা সম্ভব। রাষ্ট্রপতি বলেন, উপজাতিদের মধ্যে দুটি রোগের প্রকোপ বেশি। রোগ দুটি হল, জাপানি এনসেফেলাইটিস এবং সিকেল সেল অ্যানিমিয়া। সিকেল সেল অ্যানিমিয়ায় রক্তের লোহিত কণিকা আঠালো এবং শক্ত হয়ে একাধারে ধমনীর পথ রুদ্ধ করে দেয় এবং হিমোগ্লোবিন প্রচণ্ড কমিয়ে দিয়ে মৃত্যু অনিবার্য করে তোলে। রাষ্ট্রপতি বলেন, উপজাতিদের এই দুই রোগের প্রকোপ থেকে বাঁচাতে সরকার অনেকরকম ব্যবস্থা নিয়েছে। চিকিৎসকদের উচিত গবেষণা করে এই দুই রোগের প্রাদুর্ভাব নিশ্চিহ্ন করা। গত ১২ বছরে ভুবনেশ্বরের এ আইএম এস অনেক উন্নত হয়েছে। ওড়িশা, পশ্চিমবঙ্গ, ছত্তিসগড় এবং ঝাড়খণ্ডের বহু মানুষের ভরসাস্থল হয়ে উঠেছে। রাজ্যপাল বলেন, দিল্লির এ আই এম এস এর পরেই ভুবনেশ্বরের এ আই এম এস দেশের মধ্যে দ্বিতীয়। অনুষ্ঠানে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান উপস্থিত ছিলেন।ডিপ্রেশন, ওবেসিটি রুখতে জীবনধারা বদলান: দ্রৌপদী
ইমামা খাতুন
প্রকাশিত:
১৯ জুলাই ২০২৫, ১০:৩১
আরও খবর
গুজরাটে রাজ্যসভায় এই প্রথমবার শূন্য কংগ্রেস, সব আসনই দখলের পথে বিজেপি
শীঘ্রই শুরু হবে বার্ধক্য ও বিধবা ভাতা প্রদান, আশ্বাস পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের
সই কাণ্ডে রক্ষাকবচ চেয়ে এবার কলকাতা হাইকোর্টে অভিষেক
মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসের সাময়িক স্বস্তি, শর্তসাপেক্ষে রক্ষাকবচ দিল হাইকোর্ট
শুভেন্দুর মন্ত্রিসভায় দপ্তর বণ্টন, অর্থমন্ত্রী স্বপন, শিল্পের দায়িত্বে তাপস, উচ্চশিক্ষা সামলাবেন জগন্নাথ
শুভেন্দুর মন্ত্রিসভায় দপ্তর বণ্টন, অর্থমন্ত্রী স্বপন, শিল্পের দায়িত্বে তাপস, উচ্চশিক্ষা সামলাবেন জগন্নাথ
"জনরোষ নয় বিজেপির পরিকল্পিত বাদরামো" উজ্জ্বল বিশ্বাস গ্রেফতারি ইস্যুতে বিস্ফোরক মহুয়া মৈত্র
"জনরোষ নয় বিজেপির পরিকল্পিত বাদরামো" উজ্জ্বল বিশ্বাস গ্রেফতারি ইস্যুতে বিস্ফোরক মহুয়া মৈত্র
৪৭ বছরের পুরোনো নিষেধাজ্ঞার অবসান, লাক্ষাদ্বীপে মিলবে মদ
৪৭ বছরের পুরোনো নিষেধাজ্ঞার অবসান, লাক্ষাদ্বীপে মিলবে মদ
কঙ্গোতে ইবোলায় মৃত্যু বেড়ে ১১৫, আক্রান্ত প্রায় ৬০০
কঙ্গোতে ইবোলায় মৃত্যু বেড়ে ১১৫, আক্রান্ত প্রায় ৬০০
আলিপুরে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের দফতরে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের সাতটি ইঞ্জিন
আলিপুরে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের দফতরে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের সাতটি ইঞ্জিন
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা