১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিধান শিশু উদ্যানে পুননির্মিত সুইমিংপুলের উদ্বোধন  করলেন বিশিষ্ট ক্রীড়াবিদ বঙ্গভূষণ ডা. তুষার শীল

পারিজাত মোল্লাঃ সোমবার বিকেলে কলকাতার হাডকো মোড় সংলগ্ন বিধান শিশু উদ্যানে পুননির্মিত সুইমিং পুলের শুভ উদ্বোধন এবং চলতি মরশুমে সাঁতার বিভাগের শুভ সূচনা হল। এদিন বিধান শিশু উদ্যানে পুনর্নির্মিত সুইমিং পুলের উদ্বোধন এবং এই মরশুমের সাঁতার প্রশিক্ষণের শুভ করলেন বিশিষ্ট ক্রীড়াবিদ বঙ্গভূষণ ডা. তুষার শীল। উপস্থিত ছিলেন অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ সহ অভিভাবকরা।বিগত লকডাউন এবং আমফান-কে কেন্দ্র করে উদ্যানের সুইমিং এর পরিকাঠামোর প্রভূত ক্ষতি হয়েছিল।

চেঞ্জিং রুমের আসবাবপত্র এবং ফিল্টারিং প্ল্যান্টের সমস্ত যন্ত্রাংশ চুরি হয়ে গিয়েছিল।  এবছর তা  সম্পূর্ণভাবে নতুন করে তৈরি করা হয়। ডা. তুষার শীল তাঁর বক্তৃতায় বিধান শিশু উদ্যানকে ধন্যবাদ জানান,  বিশেষ করে অতুল্য ঘোষ প্রতিষ্ঠিত এই সংস্থা পরিচালনার ক্ষেত্রে কমিটির ভূয়সী প্রশংসা করেন।

আরও পড়ুন: বিধান শিশু উদ্যানের জমজমাট বসন্তোৎসব

আরও পড়ুন: বিধান শিশু উদ্যানে ‘পাঞ্জা লড়াই’ প্রতিযোগিতা

এদিন তিনি বলেন,  সবচাইতে বড়ো এবং মর্যাদাপূর্ণ যোগাসন প্রতিযোগিতা এই বিধান শিশু উদ্যানেই হত”।

আরও পড়ুন: ‘খেলব হোলি মাস্ক দেব না, তাই কখনও হয়’, সচেতনতার বার্তা নিয়ে বসন্তউৎসবে কচিকাঁচারা

ডা. শীল অনুরোধ করেন যে, যোগাসন প্রতিযোগিতা বিধান শিশু উদ্যানে আবার আয়োজন করলে তিনি সর্বতোভাবে সহায়তা করবেন। বিধান শিশু উদ্যানের সম্পাদক গৌতম তালুকদার ড: শীলের অনুরোধকে মান্যতা দিয়ে যোগাসন প্রতিযোগিতার চেস্টা করবেন বলে জানিয়েছেন।চলতি মরশুমে  বিধান শিশু উদ্যানে পাঁচ শতাধিক শিক্ষার্থী সাঁতারে ভর্তি হয়েছে বলে জানা গেছে।

এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সকলেই করতালির মাধ্যমে শুভেচ্ছা জানান সাঁতারে ভর্তি হওয়া বালক-বালিকাদের। বালক ও বালিকাদের  ভিন্ন ভিন্ন তিনটি দিনে ৩০ মিনিটের ব্যাচে সাঁতার কাটবার সুযোগ পাবে। বিকাল ৪-০০টে থেকে সন্ধে ৬.০০ টা সাঁতার চলবে। এরপর ৬:০০ টা থেকে সন্ধে ৭.০০ টা পর্যন্ত বড়োদের সাঁতার (ছেলে ও মেয়ে) চলবে । সাঁতার চলাকালীন  তত্ত্বাবধানে থাকবে অভিজ্ঞ সাঁতার প্রশিক্ষকেরা বলে জানা গেছে।

সর্বধিক পাঠিত

চ্যাট ‘ফাঁস’ করে কমিশনের বিরুদ্ধে তোপ, সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্যের অভিযোগ অভিষেকের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিধান শিশু উদ্যানে পুননির্মিত সুইমিংপুলের উদ্বোধন  করলেন বিশিষ্ট ক্রীড়াবিদ বঙ্গভূষণ ডা. তুষার শীল

আপডেট : ৩ এপ্রিল ২০২৩, সোমবার