পুবের কলম ওয়েবডেস্ক: ব্রিটেন থেকে বিচ্ছিন্ন হতে চাইছেন স্কটিশদের একাংশ। তারা চাইছেন, ব্রিটিশ শাসন থেকে বেরিয়ে একটি স্বাধীন দেশ হিসাবে প্রতিষ্ঠা পাক স্কটল্যান্ড। এ জন্যই দ্বিতীয় বারের মতো গণভোটের দাবিতে স্কটল্যান্ডের গ্লাসগোতে স্বাধীনতাকামী স্কটিশরা মিছিল করেছেন। মিছিলটি শুরু হয় কেলভিনগ্রোভ পার্ক থেকে যার উদ্যোক্তা ছিল ‘অল আন্ডার সেম ব্যানার গ্রুপ’। গ্লাসগোর বিভিন্ন রাস্তায় প্রতিবাদীরা স্বাধীনতার দাবিতে স্লোগান দিতে থাকেন।
এরপর মিছিলটি সেন্ট্রাল জর্জ স্কোয়ারে এসে থামে। স্থানীয় নির্বাচনে ভালো ফল করা স্কটিশ ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জিয়নের স্কটিশ ন্যাশনাল পার্টি ২০২৩ সালের শেষে দ্বিতীয় গণভোট আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছে। এর আগে ২০১৪ সালে অর্থাৎ ব্রেক্সিট গণভোটের দুই বছর আগে স্কটিশরা প্রথমবারের মতো ব্রিটেন থেকে বিচ্ছিন্ন হওয়ার প্রশ্নে ভোট প্রয়োগ করেছিলেন। সেসময় অবশ্য তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, স্কটিশদের জন্য ভালো কিছু করার প্রতিশ্রুতি দেন ও স্কটিশ সংসদের ক্ষমতা বাড়ি দেন। তবে এক সমীক্ষায় দেখা গিয়েছে স্কটিশদের মধ্যে ৫৫.৩ শতাংশই ব্রিটেনের অংশ হয়ে থাকতে চান, ৪৪.৭ শতাংশ চান স্বাধীন হতে।স্বাধীনতার দাবিতে মিছিল স্কটল্যান্ডে
ইমামা খাতুন
প্রকাশিত:
১৫ মে ২০২২, ১৩:০৪
আরও খবর
ধর্মীয় কাঠামোর বিরুদ্ধে বিক্ষোভ, অরুণাচলে ১৫টি মসজিদ সিল করল পেমা খাণ্ডুর সরকার
নিট প্রশ্নফাঁস: শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে ‘ককরোচ জনতা পার্টি’-র বিক্ষোভ
ভোটার তালিকায় নাম না থাকায় ময়নাগুড়িতে পথ অবরোধ ও বিক্ষোভ
লজিক্যাল ডিসক্রিপেন্সি-র নামে হয়রানি বন্ধের দাবিতে জেলাশাসককে ডেপুটেশন সাংসদ খলিলুর রহমানের
ভারতের জেলে আটক প্রতিবেশী দেশ থেকে আসা সংখ্যালঘুদের মুক্তির দাবিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা
ভারতের জেলে আটক প্রতিবেশী দেশ থেকে আসা সংখ্যালঘুদের মুক্তির দাবিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা
Block Everything, সরকার বদলের দাবিতে এবার উত্তাল ফ্রান্স
Block Everything, সরকার বদলের দাবিতে এবার উত্তাল ফ্রান্স
নেতানিয়াহুর বাসভবনের কাছে বিক্ষোভ, গাড়িতে আগুন, বন্দী বিনিময়ের তীব্র দাবি
নেতানিয়াহুর বাসভবনের কাছে বিক্ষোভ, গাড়িতে আগুন, বন্দী বিনিময়ের তীব্র দাবি
বিদ্যুতের একাধিক দাবিতে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি দক্ষিন বারাশত ও রায়দীঘিতে
বিদ্যুতের একাধিক দাবিতে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি দক্ষিন বারাশত ও রায়দীঘিতে
বিক্ষোভ থামার নাম নেই, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন ৪৫ হাজার পুলিশ
বিক্ষোভ থামার নাম নেই, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন ৪৫ হাজার পুলিশ
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ