পুবের কলম,ওয়েবডেস্কঃ কংগ্রেস নেতা রাহুল গান্ধির সমস্যা পিছু ছাড়ছে না কিছুতেই। এবার পাটনার এমপি/এমএলএ কোর্টের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদিদেবের আদালতে রাহুল গান্ধিকে ২৫ এপ্রিল হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ১২ এপ্রিল বুধবার আদালতে উপস্থিত থাকার কথা থাকলেও তিনি যেতে পারেননি। রাহুল গান্ধির আইনজীবী অংশুল হলফনামা দিয়ে আদালতে জানান, রাহুল গান্ধিকে ১৩ এপ্রিল সুরাত আদালতে হাজিরা দিতে হবে। যে কারণে তিনি বুধবার পাটনা আদালতে উপস্থিত থাকতে পারেননি।
২৫ এপ্রিল তিনি আদালতে হাজিরা দেবেন। অন্যদিকে রাজ্যসভার সাংসদ সুশীল মোদি, আইনজীবী এসডি সঞ্জয় এবং প্রিয়া গুপ্তা রাহুলের জামিনের আবেদন রদ করে জামিন অযোগ্য পরোয়ানা জারির অনুরোধ করেন। উভয়পক্ষের যুক্তি শোনার পর আদালত রাহুলকে হাজিরার জন্য ২৫ এপ্রিল দিন ধার্য করেন। রাহুল গান্ধি ২০১৯-এর ১৯ লোকসভা নির্বাচনের প্রচারে কর্নাটকের কোলারে জনসভায় ভাষণ দিতে গিয়ে বলেছিলেন, ‘মোদি উপাধিধারীরা সবাই চোর।’ এই বয়ানের পরই সুশীল মোদি ২০১৯ সালের রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা করেন। তার অভিযোগ, রাহুল মোদিকে চোর বলতে গিয়ে সমগ্র মোদি সম্প্রদায়কে অপমান করেছেন। বুধবার এই মামলাতেই পাটনা আদালতে হাজিরার কথা ছিল রাহুলের। ‘মোদি উপাধিধারীরা সবাই চোর’ এই বয়ানের কারণেই বিজেপি নেতা পূর্ণেশ মোদি রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা করেন। ২৩ মাচ, ২০২৩ এই মামলা দোষীসাব্যস্ত হওয়ায় রাহুলকে দু’বছরের কারাদণ্ড দেয় সুরাত আদালত। এ ছাড়াও ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এরপরই লোকসভার স্পিকার ওম বিড়লা রাহুলের সাংসদ পদ খারিজ করেন, এবং তাঁকে সরকারি বাংলো খালি করার নোটিশও ধরানো হয়। এই মামলায় ১৩ এপ্রিল সুরাত আদালতে ফের শুনানি হবে।‘মোদি পদবী’ মামলায় সমস্যা বাড়ল রাহুলের
ইমামা খাতুন
প্রকাশিত:
১২ এপ্রিল ২০২৩, ১৫:১৬
আরও খবর
রাজ্য বাজেটে সিভিক ভলেন্টিয়ারদের বাড়ল বেতন ও ক্ষতিপূরণ
বাড়ল ধানের ক্রয়মূল্য, কৃষকবন্ধু প্রকল্পে নাম না থাকলেও ধান কিনবে রাজ্য
নয় বছরে মোদি সরকারের উপর ঋণ বেড়েছে ৯৭ লক্ষ কোটি
চিনের পরমাণু অস্ত্র ১৭ ভাগ বৃদ্ধি পেয়েছে
মধ্যরাতে রেল লাইনে সমস্যা, দুর্ঘটনা থেকে রক্ষা পেল লোকাল ট্রেন
মধ্যরাতে রেল লাইনে সমস্যা, দুর্ঘটনা থেকে রক্ষা পেল লোকাল ট্রেন
রাহুলের মামলা শুনল গুজরাত হাই কোর্ট, মঙ্গলে ফের শুনানি
রাহুলের মামলা শুনল গুজরাত হাই কোর্ট, মঙ্গলে ফের শুনানি
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র