২২ ফেব্রুয়ারী ২০২৬, রবিবার, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
বিমানযাত্রার মতো নির্দিষ্ট ওজনের সীমা!

দূরপাল্লার ট্রেনে লাগেজ বহনে কঠোর হচ্ছে রেল

পুবের কলম প্রতিবেদক : দূরপাল্লার ট্রেনে লাগেজ বহনের ক্ষেত্রে এবার কঠোর হতে চলেছে ভারতীয় রেল। বিমানযাত্রার মতোই এবার নির্দিষ্ট ওজনসীমা বেঁধে দেওয়া হচ্ছে, যার বেশি ব্যাগ বহন করলেই যাত্রীদের দিতে হবে অতিরিক্ত জরিমানা। অতিরিক্ত লাগেজ ও বস্তা নিয়ে ট্রেনে ওঠার প্রবণতা কমাতে এবং কামরায় ভিড় নিয়ন্ত্রণ করতেই এই নতুন ব্যবস্থা চালু করছে রেল।

​রেল সূত্রে খবর, এই নিয়ম কার্যকর করতে দেশের বড় স্টেশনগুলোতে লাগেজ কাউন্টার এবং ওজন মাপার যন্ত্র (ওয়েইং স্কেল) বসানো হবে। যাত্রীর ব্যাগের ওজন মাপার পর তাঁকে একটি বিশেষ টিকিট দেওয়া হবে। ট্রেনে চেকিংয়ের সময় সেই টিকিটের সঙ্গে ব্যাগের ওজন মিলিয়ে দেখা হবে।

কোন শ্রেণিতে কত ওজন বহন করা যাবে?

আরও পড়ুন: উৎসবের ভিড় সামাল দিতে ভারতীয় রেলের নতুন ‘রাউন্ড ট্রিপ প্যাকেজ’, রিটার্ন টিকিটে ২০% ছাড়

যাত্রীদের সুবিধার জন্য প্রতিটি শ্রেণিতে লাগেজ বহনের নির্দিষ্ট ওজনসীমা বেঁধে দিয়েছে রেল কর্তৃপক্ষ:

1) ​এসি ফার্স্ট ক্লাস: ৭০ কেজি পর্যন্ত।

​2) এসি টু-টিয়ার: ৫০ কেজি পর্যন্ত।

​3) এসি থ্রি-টিয়ার ও স্লিপার: ৪০ কেজি পর্যন্ত।

4) ​জেনারেল ক্লাস: ৩৫ কেজি পর্যন্ত।

​তবে, কেবল ওজনই নয়, ব্যাগ আকারে অতিরিক্ত বড় হলেও জরিমানা দিতে হবে, এমনকি তা যদি ওজনসীমার মধ্যে থাকে তবুও।

নিরাপত্তা জোরদার এবং বাস্তবায়ন 

​এই ব্যবস্থা চালু করার মূল কারণ হিসেবে রেল কর্তৃপক্ষ জানিয়েছে যে যাত্রীরা অতিমাত্রায় ভারী ব্যাগ নিয়ে ওঠায় কামরায় ভিড় বাড়ছে এবং একই সঙ্গে নিরাপত্তা ঝুঁকিও বাড়ছে। তাই ওজন মাপার সময় ব্যাগ স্ক্যানও করা হবে, যাতে যাত্রীর ব্যাগের মাধ্যমে নিষিদ্ধ বস্তু বহন আটকানো যায়।

​উত্তর-মধ্য রেলের প্রয়াগরাজ, কানপুর সেন্ট্রাল, মির্জাপুর ও আলিগড়ের মতো বড় স্টেশনগুলোতে ইতিমধ্যেই এই ব্যবস্থা পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে। ধাপে ধাপে দেশের অন্যান্য বড় স্টেশনগুলোতেও এই নিয়ম কার্যকর করা হবে।

​যদিও বিশেষজ্ঞদের মতে, এত বড় দেশে প্রতিটি স্টেশনে ওজন মাপার যন্ত্র বসানো এবং চেকিং ব্যবস্থা চালু করা অত্যন্ত খরচসাপেক্ষ। অনেকের মনেই প্রশ্ন, লাগেজের নিয়ম বিমানবন্দরের মতো কঠোর হলেও, দেশের প্রতিটি স্টেশন আদৌও কি বিমানবন্দরের মতো আধুনিক হতে পারবে?

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

এসআইআর কাজের সময়সীমা নিয়ে উদ্বেগ, ‘এত কম সময়ে শেষ হবে তো?’ প্রধান বিচারপতি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিমানযাত্রার মতো নির্দিষ্ট ওজনের সীমা!

দূরপাল্লার ট্রেনে লাগেজ বহনে কঠোর হচ্ছে রেল

আপডেট : ২৪ অগাস্ট ২০২৫, রবিবার