আরও পড়ুন:
মরক্কো–র আটলান্টিক উপকূলীয় প্রদেশ সাফি–তে মাত্র এক ঘণ্টার প্রবল বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার (১৪ ডিসেম্বর) স্বল্প সময়ের অতিবৃষ্টিতেই এই বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়।
আরও পড়ুন:
সরকারি বিবৃতিতে বলা হয়েছে, বন্যায় অন্তত ৩২ জন আহত হন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হলেও প্রাথমিক চিকিৎসার পর অধিকাংশকেই ছেড়ে দেওয়া হয়েছে। রাজধানী রাবাত থেকে প্রায় ৩৩০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত সাফিতে বর্তমানে উদ্ধার ও ত্রাণ তৎপরতা চলছে।
আরও পড়ুন:
কর্তৃপক্ষ জানায়, এক ঘণ্টার টানা ভারী বৃষ্টিতে সাফির পুরোনো শহরের চেহারা আমূল বদলে যায়। নিচু এলাকার ঘরবাড়ি ও দোকানপাট জলমগ্ন হয়ে পড়ে। প্রবল স্রোতে রাস্তায় থাকা বহু গাড়ি ভেসে যায় এবং সাফি ও আশপাশের এলাকায় সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে।
আরও পড়ুন:
দীর্ঘ সাত বছরের খরার কারণে মরক্কোর প্রধান জলাধারগুলো প্রায় শুকিয়ে গিয়েছিল। সেই খরা কাটতে না কাটতেই দেশের এটলাস পর্বতমালা অঞ্চলে ভারী বৃষ্টি ও তুষারপাত শুরু হয়েছে। আবহাওয়ার এই চরম পরিবর্তনের ফলেই আকস্মিক বন্যা দেখা দিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।