১৩ ফেব্রুয়ারী ২০২৬, শুক্রবার, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আর মাত্র কয়েক মিটার দূরে, টানেলে অপেক্ষা করছেন ৪১ শ্রমিক

পুবের কলম ওয়েব ডেস্ক:

শুরু হয়েছিল ‘ম্যানুয়াল ড্রিল’। এর আগেই অবশ্য শুরু হয়েছিল ‘ভার্টিকাল ড্রিল’। উত্তরকাশীর টানেলের উদ্ধারকাজে অগার মেশিন খারাপ হওয়ার একই সঙ্গে দু’দিক দিয়ে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করার প্রচেষ্টা শুরু হয়েছে। উল্লেখ্য, গত শনিবার খারাপ হয়ে গিয়েছিল অগার মেশিন। এরপরই উত্তরকাশীর টানেল থেকে ৪১ জন শ্রমিককে উদ্ধার করতে বিকল্প পথে হাঁটেন উদ্ধারকারীরা। এই আবহে আজ সকাল সকাল মাইক্রো টানেলিং বিশষজ্ঞ ক্রিস কুমার বলেন, ‘গতকাল রাতে কাজ বেশ ভালো গতিতে কাজ এগিয়েছে। আমরা ৫০ মিটার অতিক্রম করে ফেলেছি ইতিমধ্যেই। এখন আর মাত্র ৫ থেকে ৬ মিটার যেতে হবে আমাদের। গতরাতে আমাদের কোনও সমস্যায় পড়তে হয়নি।’

উল্লেখ্য, গতরাতে ১২ জন বিশেষজ্ঞ ও ৬ জয় শ্রমিক শুরু করেন ‘ম্যানুয়াল ড্রিল’। এখনও পর্যন্ত ম্যানুয়াল ড্রিল পদ্ধিতে ২ মিটার গর্ত করা সম্ভব হয়েছে। এদিকে ভার্টিকাল ড্রিলের ক্ষেত্রে পাহাড়ের ওপর থেকে খুঁড়তে খুঁড়তে আটকে থাকা শ্রমিকদের কাছে পৌঁছতে পার করতে হত ৮৬ মিটার। এর মধ্যে ৪০ শতাংশ পথ পার করা গিয়েছে বলে জানা গিয়েছে। এই আবহে শীঘ্রই শ্রমিকদের কাছে পৌঁছানো সম্ভব হবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

ঢাকা–১৭ ও বগুড়া–৬ আসনে জয় পেলেন তারেক রহমান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আর মাত্র কয়েক মিটার দূরে, টানেলে অপেক্ষা করছেন ৪১ শ্রমিক

আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, মঙ্গলবার