পুবের কলম, নয়াদিল্লি: ২০২৩ সালের ১৯ মে আরবিআই ২০০০ টাকার নোট প্রত্যাহারের ঘোষণা করেছিল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই)। এরপর থেকে স্বাভাবিক ভাবেই নোট বিনিময়ের প্রক্রিয়ায় দু'হাজার টাকার নোটের সংখ্যা কমতে থাকে। কিন্তু এখনও দেখা যাচ্ছে ভারতীয় বাজারে প্রায় ২.৮৩ কোটি দু'হাজার টাকার নোট রয়েছে। শুক্রবার এক বিবৃতিতে আরবিআই জানিয়েছে, বর্তমানে সারা দেশে মোট ৫,৬৬৯ কোটি টাকার ২০০০ টাকার নোট চালু রয়েছে।
আরবিআই-এর বিবৃতিতে বলা হয়েছে, “২০২৩ সালের ১৯ মে ব্যবসায়িক লেনদেন শেষে দেশে ২০০০ টাকার মোট নোট ছিল ৩.৫৬ লক্ষ কোটি টাকা। তা ধীরে ধীরে কমতে শুরু করে। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর ব্যবসায়িক লেনদেন শেষে নোটের সংখ্যা ৫,৬৬৯ কোটি টাকায় দাঁড়িয়েছে। অর্থাৎ, ওই সময় প্রচলনে থাকা ২০০০ টাকার নোটের ৯৮.৪১ শতাংশ ইতিমধ্যেই ফেরত এসেছে।” ২০০০ টাকার নোট কি এখনও বৈধ? আরবিআই স্পষ্ট করেছে, ২০০০ টাকার নোট এখনও বৈধ মুদ্রা হিসেবে চালু রয়েছে।জানা গিয়েছে, ২০২৩ সালের মে মাসে নোট প্রত্যাহারের ঘোষণার পর সারা দেশের সমস্ত ব্যাঙ্ক শাখায় ২০০০ টাকার নোট বিনিময়ের সুবিধা ছিল ২০২৩ সালের ৭ অক্টোবর পর্যন্ত। এছাড়াও, আরবিআই-এর ১৯টি স্বীকৃত অফিসে এখনও ২০০০ টাকার নোট বিনিময়ের ব্যবস্থা রয়েছে। রিজার্ভ ব্যাঙ্কের পরামর্শ, যাঁদের কাছে এখনও এই নোট রয়েছে, তাঁরা ওই অফিসগুলিতে গিয়ে নোট বদল করতে পারবেন।দেশীয় বাজারে এখনও ২.৮৩ কোটি ২০০০ টাকার নোট, জানাল আরবিআই
কিবরিয়া আনসারী
প্রকাশিত:
২ জানুয়ারী ২০২৬, ১৬:৩৯
আরও খবর
ইউপিআই লেনদেনের নিয়মে আসতে পারে বড় বদল! কি প্রস্তাব দিল আরবিআই?
IMF Executive Director হলেন উর্জিত প্যাটেল
৫০০ টাকার নোট ছাপা বন্ধের ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
রবিবারও খোলা ব্যাঙ্ক, জনসাধারণের সুবিধার্থে নির্দেশিকা আরবিআই-এর
দুপুর দেড়টায় ঘটবে বিস্ফোরণ! বোমা হামলার হুমকি RBI-কে
দুপুর দেড়টায় ঘটবে বিস্ফোরণ! বোমা হামলার হুমকি RBI-কে
ইউপিআইতে বিল মেটানোর ক্ষেত্রে টাকা জমার ঊর্ধ্বসীমা বাড়িয়ে ৫ লক্ষ করল আরবিআই
ইউপিআইতে বিল মেটানোর ক্ষেত্রে টাকা জমার ঊর্ধ্বসীমা বাড়িয়ে ৫ লক্ষ করল আরবিআই
নিয়ম ভেঙে জরিমানার মুখে তিন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, কোটি টাকার জরিমানা আরবিআই-এর
নিয়ম ভেঙে জরিমানার মুখে তিন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, কোটি টাকার জরিমানা আরবিআই-এর
আরবিআই-এর গভর্নরের মুকুটে নয়া পালক! পেলেন আন্তর্জাতিক সম্মান
আরবিআই-এর গভর্নরের মুকুটে নয়া পালক! পেলেন আন্তর্জাতিক সম্মান
আজ থেকে শুরু ২০০০ টাকার নোট বদলের প্রক্রিয়া, বিশেষ নির্দেশিকা দিল RBI
আজ থেকে শুরু ২০০০ টাকার নোট বদলের প্রক্রিয়া, বিশেষ নির্দেশিকা দিল RBI
সর্বাধিক পাঠিত
"গরুর গায়ে হাত বোলালে কমে রক্তচাপ" গোমাতা নিয়ে ফের মন্তব্য দিলীপের
পুলিশের তৎপরতায় কুলতলিতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার ২ কুখ্যাত সমাজ বিরোধী
মিড ডে মিলে অনিয়মের অভিযোগ, বারুইপুরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের
কঙ্গোয় ইবোলায় মৃত্যু বেড়ে ১৩১, সতর্ক ভারত, একাধিক পদক্ষেপ কেন্দ্রের
মার্কিন যুক্তরাষ্ট্রে মসজিদে বন্দুক হামলা, নিহত ৫
মার্কিন যুক্তরাষ্ট্রে মসজিদে বন্দুক হামলা, নিহত ৫
দিল্লি দাঙ্গা মামলা: মায়ের চিকিৎসার জন্য উমর খালিদের অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন খারিজ করল আদালত
দিল্লি দাঙ্গা মামলা: মায়ের চিকিৎসার জন্য উমর খালিদের অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন খারিজ করল আদালত
'অভিশপ্ত, অজ্ঞ এনজিও': মোদিকে নিয়ে সংবাদ বিতর্কের জেরে নরওয়েজীয় সাংবাদিকের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাগবিতণ্ডা
'অভিশপ্ত, অজ্ঞ এনজিও': মোদিকে নিয়ে সংবাদ বিতর্কের জেরে নরওয়েজীয় সাংবাদিকের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাগবিতণ্ডা
মদ্যপ অবস্থায় বাবাকে খুন, যাবজ্জীবন কারাদণ্ড হল ছেলের
মদ্যপ অবস্থায় বাবাকে খুন, যাবজ্জীবন কারাদণ্ড হল ছেলের
উস্কানিমূলক পোস্ট করায় এবার মহুয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ