পুবের কলম ওয়েবডেস্কঃ আগামী শনিবার থেকে ফিনল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। গ্যাসের মূল্য রুবলে পরিশোধ করতে ফিনল্যান্ড রাজি না হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। রাশিয়ার রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান গ্যাজপ্রম ফিনিশ কোম্পানি গাসুমকে বিষয়টি অবহিত করেছে। আসলে এই সিদ্ধান্ত ন্যাটোকে দেওয়া রুশ নেতা পুতিনের কঠোর জবাব। কারণ, ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটো জোটে যোগ দেওয়ার আবেদনপত্র গ্রহণ করেছেন ন্যাটো প্রধান জেন্স স্টলটেনবার্গ।
এদিকে, ফিনল্যান্ড বলছে রাশিয়ার ইউক্রেনে হামলার বিষয়টি তাদের এ সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। এর আগে বুলগেরিয়া ও পোল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া। রাশিয়ান গ্যাস বন্ধ করে দেওয়ার প্রতিক্রিয়ায় ফিনল্যান্ডের গাসুমের প্রধান নির্বাহী মিকা উইলজানেন বলছেন, ‘এটি অত্যন্ত দুঃখজনক। চুক্তি থাকা সত্ত্বেও গ্যাস রফতানি বন্ধ করে দিচ্ছে মস্কো’। তিনি আরও বলেন, ‘আমরা এই পরিস্থিতির জন্য সতর্কতার সাথে প্রস্তুতি নিচ্ছি। গ্যাস ট্রান্সমিশন নেটওয়ার্কে বিঘ্ন ঘটবে না। আগামী মাসেই আমাদের সমস্ত গ্রাহক গ্যাস পাবেন। রাশিয়ান গ্যাসের পরিবর্তে মজুদ তরল প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হবে’। চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলা করলে পশ্চিমা বিশ্ব রাশিয়ার ওপর কয়েক হাজার নিষেধাজ্ঞা আরোপ করে। জবাবে রাশিয়াও পাল্টা নিষেধাজ্ঞা দেয় এবং জ্বালানি সরবরাহের বিল রুবলে পরিশোধ করতে বলে।রুবলে রাজি নয়ঃ ফিনল্যান্ডকে গ্যাস দেওয়া বন্ধ রাশিয়ার
ইমামা খাতুন
প্রকাশিত:
২২ মে ২০২২, ১১:০২
আরও খবর
হাওড়া ব্রিজ বন্ধে চলছে না বাস
পাক হামলা: বন্ধ স্কুল-কলেজ
পাক হামলা: বন্ধ করা হল দেশের ২৪টি বিমানবন্দর
দোনবাসের ৪০ শহরে গোলাবর্ষণ রাশিয়ার
ভ্রমণ নিষেধাজ্ঞা জারিখঃ 'রাশিয়ার ‘কালো তালিকায়' ৯৬৩ মার্কিনির নাম উঠল
ভ্রমণ নিষেধাজ্ঞা জারিখঃ 'রাশিয়ার ‘কালো তালিকায়' ৯৬৩ মার্কিনির নাম উঠল
২০০ সেকেন্ডে ব্রিটেন ও ১০ সেকেন্ডে ফিনল্যান্ড ধ্বংস হবে, হুমকি রাশিয়ার
২০০ সেকেন্ডে ব্রিটেন ও ১০ সেকেন্ডে ফিনল্যান্ড ধ্বংস হবে, হুমকি রাশিয়ার
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র
কলকাতার ইসকনের রথযাত্রায় রশিতে টান দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু, আমন্ত্রণ অমিত শাহকেও