পুবের কলম ওয়েবডেস্কঃ ইউক্রেনের ৪০০ অবস্থানে হামলা চালাল রাশিয়ার সেনাবাহিনী। রুশ প্রতিরক্ষামন্ত্রকের মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনাশেনকভ জানান, লক্ষ্যবস্তুগুলোর মধ্যে রয়েছে ইউক্রেনেরে আর্টিলারি বিভাগ, সৈন্যদের শক্তিশালী ঘাঁটি এবং দু’টি জ্বালানি ডিপো। কোনাশেনকভ আরও জানান, রাশিয়ান বিমানবাহিনী ইউক্রেনীয় সৈন্য ও অস্ত্রের ঘাঁটি এবং দু’টি কমান্ড পোস্ট-সহ ৩৯টি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। মোট ৪০০-রও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চলানো হয়েছে। পশ্চিম ইউক্রেনের শহর লভিভকে লক্ষ্য করেও হামলা করেছে রাশিয়া।
মঙ্গলবার সন্ধ্যায় শহরে বিমান হামলার সাইরেন বেজে ওঠার পর একাধিক হামলার ঘটনা ঘটে। খারা শহরের কেন্দ্রস্থল থেকে অন্তত চারটি বিস্ফোরণের শধ শোনা যায়। শহরের মেয়র আন্দ্রি সাদোভিই বলেছেন, হামলায় দু’টি পাওয়ার সাবস্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং লভিভের কিছু অংশে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সাদোভিই একটি মেসেজিং অ্যাপে লিখেছেন, শহরে যারা আছে তাদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়া উচিত। লভিভ থেকে আসা ট্রেনগুলো পরিষেবা বন্ধ করে দিয়েছে। শহরটিকে লক্ষ্য করে সর্বশেষ বড় হামলাটি হয় ১৮ এপ্রিল। এ হামলায় কমপক্ষে সাতজন নিহত হয়। এ দিকে, চলমান যুদ্ধের প্রেক্ষিতে রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস বলেছেন, ইউক্রেন এবং রাশিয়া ‘আরও মানবিক বিরতি’র পরিবেশ সৃষ্টি করতে পারে। মারিওপলের আজভস্টল স্টিল প্ল্যান্ট থেকে প্রায় ১০০ ইউক্রেনীয় অসামরিক নাগরিককে সরিয়ে নেওয়ার অনুমতি দেওয়ার পর এই বক্তব্য দেন রাষ্ট্রসংঘ প্রধান। গুতেরেস বলেন, আমি আশা করি কিয়েভ এবং মস্কো সমন্বিতভাবে আরও ‘মানবিক বিরতির’ দিকে যাবে, যাতে অসামরিক মানুষ যুদ্ধস্থল থেকে নিরাপদে চলে যেতে পারে। গুতেরেসের এই বক্তব্যের পরই পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে রুশ হামলায় ঘটনায় ২১ নাগরিক নিহতের খবর মিলেছে। দোনেৎস্কের গভর্নর পাভলো কিরিলেনকো বিষয়টি নিশ্চিত করেছেন। কিরিলেনকো বলেন, অ্যাভদিভকা কোক প্ল্যান্টে রুশ দখলদারদের গুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৫ জন। তিনি বলেন, রাশিয়ার হামলায় লাইমান শহরে আরও পাঁচজন নিহত হয়েছেন। এ ছাড়া ভুগলেদার শহরে চারজন এবং ভেলিকা নোভোসিল্কা ও শানড্রিগোলোভ গ্রামে দুই জন নিহত হয়েছেন। এক মাস আগে ক্রামতোরস্ক শহরের ট্রেন স্টেশনে রুশ বাহিনীর হামলায় ৫৯ জন নিহত হওয়ার পর একদিনে এটিই সর্বোচ্চ মৃতু্যর পরিসংখ্যান।ইউক্রেনের অন্তত ৪০০ স্থানে রাশিয়ার হামলা !
ইমামা খাতুন
প্রকাশিত:
৪ মে ২০২২, ১৫:১৮
আরও খবর
আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য আমেরিকা ও ইসরাইলকে জবাবদিহি করতে হবে: ইরান
ইসরাইলের নাম না নিয়ে কাতারে হামলার বিরুদ্ধে মোদির পোস্ট
২৪ ঘণ্টায় গাজার ১১২ জল কেন্দ্রে হামলা, নিহত ৭০০
বেলগাছিয়ায় মুসলিম যুবকের উপর প্রাণঘাতী হামলা
জম্মু বিমানবন্দরে হামলা, নিষ্ক্রিয় আটটি পাকিস্তানি ক্ষেপণাস্ত্র
জম্মু বিমানবন্দরে হামলা, নিষ্ক্রিয় আটটি পাকিস্তানি ক্ষেপণাস্ত্র
OPERATION SINDOOR: ভারতের ১৫ শহরে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা পাকিস্তানের
OPERATION SINDOOR: ভারতের ১৫ শহরে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা পাকিস্তানের
ট্রাম্পের নির্দেশেই নতুন করে গাজায় হামলা ইসরাইলের: জানাল হোয়াইট হাউস
ট্রাম্পের নির্দেশেই নতুন করে গাজায় হামলা ইসরাইলের: জানাল হোয়াইট হাউস
ইয়েমেনে মার্কিন হামলায় ৩০ নিহত, 'দমানো যাবে না' হুঁশিয়ারি হুতি নেতার
ইয়েমেনে মার্কিন হামলায় ৩০ নিহত, 'দমানো যাবে না' হুঁশিয়ারি হুতি নেতার
সর্বাধিক পাঠিত
৫ থেকে ৯ জুন গভীর রাতে বন্ধ থাকবে দুর্গাপুর ব্যারেজ, বিকল্প পথে চলবে যানবাহন
৫০০ টাকা নিয়ে বিবাদের জেরে দলিত ব্যক্তিকে খুন, ১৯ পর আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ইউপির আদালতের
পুনেতে বিষমদ কাণ্ডে মৃত ১৮, গ্রেপ্তার ৮
আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষায় নজর: সীমান্তে বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ শাহের
তাজমহলে ইদ উল আযহার নামাজ ঘিরে বিক্ষোভ করায় পদক্ষেপ পুলিশের, আটক বেশ কয়েকজনক
তাজমহলে ইদ উল আযহার নামাজ ঘিরে বিক্ষোভ করায় পদক্ষেপ পুলিশের, আটক বেশ কয়েকজনক
রোগী রেফার কমাতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে বড় ঘোষণা
রোগী রেফার কমাতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে বড় ঘোষণা
দিল্লিতে নাশকতার ছক! বিরাট সাফল্য পুলিশের, গ্রেফতার ৯, দাউদের সঙ্গে যোগ থাকার সন্দেহ
দিল্লিতে নাশকতার ছক! বিরাট সাফল্য পুলিশের, গ্রেফতার ৯, দাউদের সঙ্গে যোগ থাকার সন্দেহ
আগামী কালও একাধিক জেলায় হতে পারে বৃষ্টি, কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?
আগামী কালও একাধিক জেলায় হতে পারে বৃষ্টি, কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?
"ম্যান মেড বন্যা"র অভিযোগ অতীত, ডিভিসির সঙ্গে সমন্বয় রেখে মোকাবিলার বার্তা মুখ্যমন্ত্রীর