মস্কো,২৯ মে: ইউক্রেনের পূর্বাঞ্চলে হামলা অব্যাহত রেখেছে রুশ সেনা। এরই মধ্যে ‘জিরকন’ নামের একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে শক্তি প্রদর্শন করল দেশটি। এই ক্ষেপণাস্ত্রকে ‘অপরাজেয়’ হিসেবে অভিহিত করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার ব্যারেন্টস সাগরে অ্যাডমিরাল গ্রোশকভ যুদ্ধজাহাজ থেকে ক্ষেপণাস্ত্রটি পরীক্ষামূলকভাবে ছোড়া হয়। সেটি এক হাজার কিলোমিটার দূরে গিয়ে একটি লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানে।
এর আগেও অবশ্য পরীক্ষামূলকভাবে জিরকন ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। এই পরীক্ষা প্রথম চালানো হয় ২০২০ সালের অক্টোবরে। পুতিনের ভাষায়, সেটি ছিল রাশিয়ার জন্য একটি ‘গুরুত্বপূর্ণ ঘটনা’। এরপর একাধিকবার যুদ্ধজাহাজ ও সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্রটি পরীক্ষামূলকভাবে ছোড়া হয়। জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের একটি বড় বৈশিষ্ট্য হল এটি শব্দের চেয়ে ৫ থেকে ১০ গুণ বেশি গতিতে যায়। আর এর সর্বোচ্চ এক হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে হামলা চালানোর সক্ষমতা রয়েছে। জিরকন ছাড়াও ‘কিনঝাল’ নামে রাশিয়ার হাতে একধরনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র রয়েছে। কিনঝাল অর্থ ছুরি। গত মার্চেই ইউক্রেনে প্রথমবারের মতো ক্ষেপণাস্ত্রটি ব্যবহার করে রাশিয়া। উল্লেখ্য, বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের কাছে উচ্চপ্রযুক্তি সম্পন্ন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র রয়েছে। ভীষণ দ্রুতগতির হওয়ায় এবং তুলনামূলক কম উচ্চতায় ছুটতে পারায় রাশিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো ঠেকানো কঠিন। ইউক্রেন যুদ্ধের মাঝে রাশিয়ার এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা আরও একবার আতঙ্কে ফেলেছে পশ্চিমাদের ।শব্দের চেয়ে ১০ গুন দ্রুত: ‘অপরাজেয়’ জিরকন ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া
ইমামা খাতুন
প্রকাশিত:
২৯ মে ২০২২, ১৫:১৯
আরও খবর
Earthquake: রাশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
Indian National in Russian Army: রুশ সেনায় যোগ দেবেন না, ভারতীয়দের সতর্ক করল কেন্দ্রীয় সরকার
দক্ষিণ আমেরিকার উপকূলে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
আমেরিকার ট্যারিফে ক্ষুব্ধ রাশিয়া, ভারতীয় রপ্তানির জন্য মস্কোর বাজার খোলার আশ্বাস
ট্রাম্প-পুতিন বৈঠকের কয়েক ঘণ্টা পর ইউক্রেনে ভয়াবহ হামলা চালাল রাশিয়া
ট্রাম্প-পুতিন বৈঠকের কয়েক ঘণ্টা পর ইউক্রেনে ভয়াবহ হামলা চালাল রাশিয়া
Trump-Putin Alaska Summit: যুদ্ধ বন্ধে রাজি না হলে পুতিনের কঠিন পরিণতি হবে: ট্রাম্প
Trump-Putin Alaska Summit: যুদ্ধ বন্ধে রাজি না হলে পুতিনের কঠিন পরিণতি হবে: ট্রাম্প
Trump-Putin Alaska Summit: ইউক্রেন নিয়ে পুতিন- ট্রাম্প বৈঠক
Trump-Putin Alaska Summit: ইউক্রেন নিয়ে পুতিন- ট্রাম্প বৈঠক
Breaking: ট্রাম্পের নতুন টার্গেট: রাশিয়ার তেল কেনায় ভারতের শুল্ক বাড়লো ৫০%
Breaking: ট্রাম্পের নতুন টার্গেট: রাশিয়ার তেল কেনায় ভারতের শুল্ক বাড়লো ৫০%
রাশিয়া থেকে খনিজ তেল কেনা বন্ধ করেছে ভারতের রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি? রিপোর্টে দাবি
রাশিয়া থেকে খনিজ তেল কেনা বন্ধ করেছে ভারতের রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি? রিপোর্টে দাবি
সর্বাধিক পাঠিত
ভাঙড়ে নতুন সমীকরণ? তৃণমূল ছেড়ে আইএসএফে যেতে পারেন আরাবুল ইসলাম
রাজ্যসভার ১১ আসনে লড়াই: নজর বিহার, ওডিশা ও হরিয়ানায়
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
ভোটের আগে বড় চমক সিপিআই (এম এল)-এর, বঙ্গে ১০ আসনে লড়বে লিবারেশন
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজপথে মমতা
গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজপথে মমতা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
নির্বাচনী আচরণবিধি নিয়ে আরও আট নির্দেশ, কঠোর ভাবে মানার বার্তা নির্বাচন কমিশনের
নির্বাচনী আচরণবিধি নিয়ে আরও আট নির্দেশ, কঠোর ভাবে মানার বার্তা নির্বাচন কমিশনের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের