১৬ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নতুন করে ৪ শহরে যুদ্ধবিরতি রাশিয়ার!

প্রতীকী ছবি

পুবের কলম ওয়েবডেস্ক : ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিদলের মধ্যে তয় দফা বৈঠকের আগেও কার্যকর ছিল যুদ্ধবিরতি। তবে রাশিয়ার শর্ত ছিল, ইউক্রেনের চার শহর থেকে কেউ বের হতে চাইলে তাকে বেলারুশ বা রাশিয়ার ভূখণ্ডের দিকে যেতে হবে। এরপর ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে ‍‌‌‌‌‌‌’অনৈতিক’ যুদ্ধবিরতির অভিযোগ আনে। ৩য় দফার বৈঠক শেষে অবশ্য নতুন নিয়ম চালু হয়েছে। চলমান লড়াইয়ের মধ্যে নতুন করে আবার যুদ্ধবিরতি ঘোষণা করেছে মস্কো।

আরও পড়ুন: মোদির বজ্রকন্ঠ কেড়ে নিয়েছেন Donald Trump: জয়রাম রমেশ

রাষ্ট্রসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত বিষয়টি নিশ্চিত করেছেন। রাশিয়ার এই যুদ্ধবিরতি ঘোষণার ফলে সাধারণ নাগরিকরা নিজেদের ইচ্ছা মতো জায়গায় যেতে পারবে, তাদের আর রাশিয়া বা বেলারুশের দিকে যেতে হবে না। রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া জানিয়েছেন, মস্কোর সময় মঙ্গলবার সকাল ১০ টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। একই সঙ্গে মানবিক করিডোর বা নিরাপদ এলাকা চালু করার কারণে ইউক্রেনের রাজধানী কিয়েভ, চেরনিগভ, সুমি এবং মারিউপোল থেকে অসামরিক নাগরিকদের সরানো যাবে। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এক মুখপাত্র বলেন, ইউক্রেনের নাগরিকদের নিজ ভূখণ্ড দিয়ে বাড়ি ছেড়ে যাওয়ার অনুমতি দেওয়া উচিত।

আরও পড়ুন: গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ও ফিলিস্তিনকে স্বীকৃতির আহ্বান চিনের

আরও পড়ুন: Trump-Putin Alaska Summit: ইউক্রেন নিয়ে পুতিন- ট্রাম্প বৈঠক

ইউক্রেনে হামলার প্রায় দুই সপ্তাহ পর সোমবার প্রথমবারের মতো চারটি শহরে সাময়িক অস্ত্রবিরতি ঘোষণা করে রাশিয়া। একই সঙ্গে এসব শহরে মানবিক করিডোর চালু করারও ঘোষণা করা হয়। কিন্তু যুদ্ধবিরতি কার্যকরের কয়েক ঘণ্টা পরই তা লঙ্ঘনের অভিযোগ ওঠে। ইউক্রেন রাশিয়াকে ও রাশিয়া ইউক্রেনকে দোষারোপ শুরু করে।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে মামলা গ্রহণে অস্বীকৃতি সুপ্রিম কোর্টের,হাইকোর্টে যেতে নির্দেশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নতুন করে ৪ শহরে যুদ্ধবিরতি রাশিয়ার!

আপডেট : ৮ মার্চ ২০২২, মঙ্গলবার