পুবের কলম প্রতিবেদক: আগে সাঁতরাগাছি থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত এক্সপ্রেস ট্রেন ছিল। এবার চালু হবে সাঁতরাগাছি থেকে অসমের রাজধানী গুয়াহাটি পর্যন্ত এক্সপ্রেস ট্রেন। রেলের তরফে এমনটাই জানানো হয়েছে। রেল সূত্রে খবর, যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে সপ্তাহে একদিন করে সাঁতরাগাছি গুয়াহাটি পর্যন্ত একটি এক্সপ্রেস ট্রেন চালানো হবে। জানা গিয়েছে, ০৮০৪৭ নম্বর সাঁতরাগাছি গুয়াহাটি সাপ্তাহিক এক্সপ্রেস প্রত্যেক শুক্রবার চালানো হবে।
পরের দিন গুয়াহাটি থেকে সাঁতরাগাছি ফিরবে। আগামী ৬ জানুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত আপাতত স্পেশাল হিসাবে চালানো হবে। ট্রেন ছাড়বে শুক্রবার সন্ধ্যা ৬টায়, গুয়াহাটি পৌঁছবে পরের দিন বিকাল ৩টায়। অন্যদিকে ফেরার পথে শনিবার বিকাল ৪টা ৪৫ মিনিটে ছাড়বে এবং রবিবার দুপুর ১২টা ৩০ মিনিটি সাঁতরাগাছি পৌঁছাবে। এই ট্রেন মাঝপথে ডানকুনি, বর্ধমান, রামপুরহাট, মালদা টাউন, বারসোই, কিষানগঞ্জ, আলুয়াবাড়ি, নিউ জলপাইগুড়ি, নিউ কোচবিহার, কোকরাঝাড়, নিউ বঙ্গাইগাঁও, গোয়ালপাড়া টাউন ও কামাক্ষ্যা জংশনে দাঁড়াবে। তাতে থাকবে একটি এসি-২, তিনটি এসি-৩, ১২টি স্লিপার ও ৩টি সাধারণ কামরা।চালু হচ্ছে সাঁতরাগাছি থেকে গুয়াহাটি ট্রেন
বিপাশা চক্রবর্তী
প্রকাশিত:
৩১ ডিসেম্বর ২০২২, ১৪:০৭
আরও খবর
চাকরির খবরঃ ২১ হাজার গ্রামীণ ডাক সেবক নিয়োগ করবে ডাকবিভাগ
ব্রিটেনে শুরু হচ্ছে হালাল খাবার প্রদর্শনী
পাথরচাপুড়িতে হযরত দাতা মেহবুব শাহ (রহ.)-এর উরস উপলক্ষে শুক্রবার শুরু হচ্ছে উরস উৎসব ও মেলা
ইরান-সউদি বিমান চালু হচ্ছে
BREAKING NEWS: শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা , আগাম শুভেচ্ছা মধ্যশিক্ষা পর্ষদের
BREAKING NEWS: শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা , আগাম শুভেচ্ছা মধ্যশিক্ষা পর্ষদের
সাতসকালেই বিপত্তি, সাঁতরাগাছির কাছে কাপলিং খুলে বেরিয়ে গেল ইস্পাত এক্সপ্রেসের ইঞ্জিন সহ দুটি বগি
সাতসকালেই বিপত্তি, সাঁতরাগাছির কাছে কাপলিং খুলে বেরিয়ে গেল ইস্পাত এক্সপ্রেসের ইঞ্জিন সহ দুটি বগি
চলতি মাসের শেষেই কলকাতায় শুরু হচ্ছে বাংলাদেশে চলচ্চিত্র উৎসব
চলতি মাসের শেষেই কলকাতায় শুরু হচ্ছে বাংলাদেশে চলচ্চিত্র উৎসব
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
হকারদের সাংবিধানিক অধিকার রক্ষায় শিয়ালদহ ডিআরএমকে স্মারকলিপি দিল এপিডিআর