২২ ফেব্রুয়ারী ২০২৬, রবিবার, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মস্কো ও কিয়েভের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব সউদির

প্রতীকী ছবি

পুবের কলম ওয়েবডেস্ক : মস্কো ও কিয়েভের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে সউদি আরব। সউদি যুবরাজ বিন সালমান রাশিয়া ও ইউক্রেনের নেতাদের বলেছেন, তিনি সব পক্ষের মধ্যে মধ্যস্থতার চেষ্টা করতে প্রস্তুত রয়েছেন। রুশ প্রেসিডেন্ট পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে পৃথকভাবে ফোনে কথা বলেছেন সালমান। এ ফোনালাপেই বিন সালমান মস্কো ও কিয়েভের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দেন।

আরও পড়ুন: ২ লাখ ২১ হাজার কেজি সোনা উত্তোলনের ঘোষণা সৌদি আরবের

পুতিন ও জেলেনস্কির সঙ্গে ফোনালাপে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান সংঘাতের একটি রাজনৈতিক সমাধানের পক্ষে নিজের সমর্থন ব্যক্ত করেন সউদি যুবরাজ। জেলেনস্কিকে বিন সালমান বলেছেন, বর্তমান পরিস্থিতিতে তাঁর দেশে থাকা ইউক্রেনীয় পর্যটক ও বাসিন্দাদের ভিসার মেয়াদ আরও তিন মাস বাড়িয়ে দেবে সউদি আরব। ফোনালাপের বিষয়ে ক্রেমলিন জানায় উভয় নেতা জ্বালানি নিয়ে আলোচনা করেছেন। ওপেক প্লাস জোটের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে তাঁরা তেল উৎপাদনের বিষয়ে তাঁদের দৃষ্টিভঙ্গির মধ্যে সমন্বয় অব্যাহত রাখবেন।

আরও পড়ুন: ২০৩০ সালের মধ্যে ১৫ লাখ নতুন কর্মী নেবে সৌদি আরব ও আরব আমিরাত

আরও পড়ুন: সৌদিতে বাস দুর্ঘটনায় নিহত বহু ভারতীয় ওমরাহযাত্রী, গভীর শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী মোদি
ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

আরএসএস মানহানি মামলা: নতুন জামিনদার দিতে থানে আদালতে সশরীরে হাজিরা দিলেন রাহুল গান্ধী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মস্কো ও কিয়েভের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব সউদির

আপডেট : ৪ মার্চ ২০২২, শুক্রবার