০৮ ফেব্রুয়ারী ২০২৬, রবিবার, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আগরতলায় গ্রেফতার সায়নী, আজই ত্রিপুরা যাচ্ছেন অভিষেক

পুবের কলম ওয়েবডেস্কঃ  খুনের চেষ্টার অভিযোগে আজ রবিবার আগরতলায় গ্রেফতার করা হল যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষকে।তাঁর বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩০৭, ১৫৩ এবং ১২০ বি ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।  সায়নী ঘোষের গ্রেফতারির খবর পাওয়ার পরেই আজই ত্রিপুরা যাওয়ার সিন্ধান্ত নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তবে আজ সায়নীকে আদালতে পেশ করা হচ্ছেনা। পুরভোটের চারদিন আগে উত্তপ্ত ত্রিপুরা।

আরও পড়ুন: ১৯-বছরের পুরনো মামলায় গ্রেফতার পূর্ণিয়ার সাংসদ পাপ্পু যাদব, উত্তেজনা পটনায়

এইদিন সকাল থেকেই আগরতলা পূর্ব মহিলা থানায় ছিলেন সায়নী। চলছিল  জিজ্ঞাসাবাদ। শেষ পর্যন্ত গ্রেফতার করা হয় তাঁকে।

আরও পড়ুন: দিল্লি বিস্ফোরণ মামলা: গ্রেফতার আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান জাভেদ সিদ্দিকী

সায়নীর গ্রেফতার নিয়ে টুইটে কুণাল ঘোষের প্রতিক্রিয়া, ‘অন্যায়ভাবে গ্রেফতার করল সায়নী ঘোষকে। ধিক্কার ত্রিপুরা সরকার। থানায় হামলাকারীরা গ্রেফতার হল না। গ্রেফতার হল সায়নী”।

আরও পড়ুন: ধর্ষণের চেষ্টা প্রতিহত করতে ব্যক্তিকে খুন, উত্তরপ্রদেশে গ্রেফতার ১৮ বছরের তরুণী

জানা যাচ্ছে সায়নীর পাশে থাকতে এই মুহুর্তে থানাতেই আছেন প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষ, সাংসদ সুস্মিতা দেব,কুণাল ঘোষ।

বিজেপির বিরুদ্ধে  থানায় ঢুকে হামলা চালনোর অভিযোগ উঠেছে। সুস্মিতা দেবের দাবি থানার লাঠি হাতে, হেলমেট পরে জমায়েত করে বিজেপি।

হিট আন্ড রানের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য সায়নী ঘোষ কে আগরতলা পূর্ব মহিলা থানায় নিয়ে যাওয়ার পর থেকেই ছড়ায় উত্তেজনা।  

কি কারণে গ্রেফতার করা হল সায়নীকে।জোড়া ফুল শিবিরের দাবি প্রচার সেরে সায়নী শনিবার হোটেলে ফিরছিলেন। তখন গাড়ির চালকের  পাশেই তিনি বসেছিলেন। তাঁর গাড়িতে ছিলেন অর্পিতা ঘোষ এবং সুদীপ রাহা।

সমর্থকরা গাড়ি ঘিরে ধরে দিতে থাকেন নানা ধরনের স্লোগান। পুলিশের দাবি এই রকম এক সময়ে সায়নীর গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন এক ব্যক্তি।

সেই ঘটনার জেরে দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে রবিবার সকালে সায়নীর হোটেলে আসে আগরতলা পূর্ব মহিলা থানার পুলিশ। দিনভর জিজ্ঞাসাবাদ  করার পর রবিবার বিকেলে গ্রেফতার করা হয় তৃণমূল কংগ্রেসের এই যুব নেত্রীকে। পুরভোটের আগে সায়নী ঘোষের এই গ্রেফতারী নিসন্দেহে ত্রিপুরায় পুরভোটের আগে বাড়তি মাত্রা যোগাল বলেই মনে করছেন  ওয়াকিবহাল মহল।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

ভুয়ো ভোটারে ছেয়েছে মোদির বারাণসী! ৯২০০ জনের তালিকা প্রকাশ করে এবার SIR নিয়ে তোপ বিজেপি মন্ত্রীরই

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আগরতলায় গ্রেফতার সায়নী, আজই ত্রিপুরা যাচ্ছেন অভিষেক

আপডেট : ২১ নভেম্বর ২০২১, রবিবার