পুবের কলম ওয়েব ডেস্ক: গোটা বিশ্ব জুড়ে পালিত হল শবে বরাত। বাদ যায়নি ভূস্বর্গ কাশ্মীরও। রবিবার রাতে কাশ্মীরি মুসলিমরা শবে বরাতের নামাজ, কবর জিয়ারত, কোরআন তেলাওয়াত করলেন ঠিকই। কিন্তু একটা গভীর বেদনা থেকে গেল তাদের মনে। সেই ফিলিস্তিনের আর্তনাদ শুরু হওয়ার পর থেকে জুম্মার নামাজ বন্ধ করিয়ে দেওয়া হয়েছিল কাশ্মীরের ঐতিহ্যবাহী জামিয়া মসজিদে।
এবার বাধা শবে বরাতের নামাজে। জোর করে প্রশাশনের পক্ষ থেকে বন্ধ করিয়ে দেওয়া হয় মসজিদ। বলে দেওয়া হয়, রাতের বেলা নামাজ পড়া যাবে না সেখানে। গোটা জম্মু ও কাশ্মীরের বিভিন্ন মসজিদ, মাদ্রাসায় যখন প্রার্থনার সুর শোনা গেল, তখন নিরব নাওহাট্টার জামিয়া মসজিদ। কোনও শব্দ নেই সেখানে। কোনও প্রার্থনার ধ্বনি নেই। আর সবটাই হয়েছে প্রশাসনের কৃপায়। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে, আনজুমান আউকাফ জামিয়া মসজিদ। তারাই মসজিদের দেখভালের দায়িত্বে রয়েছে। আনজুমান আউকাফের পক্ষ থেকে বলা হয়, শবে বরাতের পবিত্র দিনে আবারও জামিয়া মসজিদের দরজা বন্ধ করিয়ে, মিরওয়াইজ উমর ফারূখকেও গৃহবন্দী করে ইবাদতে বাধা দেওয়া হল। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে, তারা বলে, পবিত্র রমজান মাসের আগে শাবান মাসের এই দিনগুলিতে যখন মসজিদগুলিতে প্রার্থনা প্রতিধ্বনিত হচ্ছে, তখন এখানকার সবথেকে গুরুত্বপূর্ণ ধর্মীয় প্রতিষ্ঠান, জামিয়া মসজিদ নিরব। এটা দূর্ভাগ্যজনক ঘটনা। এই মসজিদ আর মিরওয়াইজের সঙ্গে যে আচরণ করছে প্রশাসন তাতে মানুষ ক্ষুব্ধ। মন ভেঙেছে তাদের। মানুষের ধর্মীয় অধিকার এভাবে হরণ করা এবং ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপের ঘটনা একেবারের ভালো চোখে দেখছে না আনজুমান। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা।কাশ্মীর জুড়ে শবে বরাত, অথচ নিরব জামিয়া মসজিদ
সামিমা এহসানা
প্রকাশিত:
২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:১০
আরও খবর
পবিত্র শবে বরাতে বন্ধ শ্রীনগরের জামিয়া মসজিদ, তীব্র ক্ষোভ মুখ্যমন্ত্রীর
শবে বরাত: হাদিসের আলোকে কীভাবে পালন করব এই রাত
পবিত্র শবে বরাত উপলক্ষে ছুটি ঘোষণা করল রাজ্য
শবে বরাতে করণীয় ও বর্জনীয়
শবে বরাত: ধর্মপ্রাণদের জন্য কৃপার দরজা খুলে দেন মহান আল্লাহ
শবে বরাত: ধর্মপ্রাণদের জন্য কৃপার দরজা খুলে দেন মহান আল্লাহ
কাশ্মীর: দরজায় তালা ঝোলায় পুলিশ, শবে বরাতের রাতেনামায হল না জামিয়া মসজিদে
কাশ্মীর: দরজায় তালা ঝোলায় পুলিশ, শবে বরাতের রাতেনামায হল না জামিয়া মসজিদে
১ কোটি টাকার পুরস্কার ঘোষিত মাও নেতা মিসির বেসরা গ্রেপ্তার, বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর
১ কোটি টাকার পুরস্কার ঘোষিত মাও নেতা মিসির বেসরা গ্রেপ্তার, বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র