১০ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নবান্নে আসছেন না শাহ, স্থগিত হল শনিবারের পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠক

পুবের কলম ওয়েবডেস্ক: নবান্নে আসছেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্থগিত করা হল শনিবারের পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠক। ইস্টার্ন জোনাল সিকিউরিটি কাউন্সিলের এই বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত থাকার কথা ছিল  ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক এবং সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাংয়ের। শনিবার দুপুর পর্যন্ত পরবর্তী বৈঠকের দিন নিয়ে কোনকিছু জানায়নি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

আরও পড়ুন: সুপ্রিম কোর্টে পিছোল মমতার মামলার শুনানি, দুপুরের পর শুনানির সম্ভাবনা

আরও পড়ুন: ‘সঠিক পথেই হচ্ছে SIR, কমিশনের পাশেই আমরা’ — ব্যারাকপুরে অমিত শাহ

কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর এই বৈঠক নিয়ে রাজনৈতিক মহলেও  চড়ছিল জল্পনার পারদ। রাজ্য বিজেপিও নিজেদের মত কর্মসূচি সাজিয়েছিল। আপাতত স্থগিত হল সবই।

আরও পড়ুন: কংগ্রেস জমানায় ৭ জেলায় অনুপ্রবেশকারী ৬৪ লাখ! অসমের জনতাত্ত্বিক পরিবর্তন নিয়ে দাবি শাহের

পদাধিকার অনুযায়ী অমিত শাহ হলেন সবকটি জোনাল সিকিউরিটি কাউন্সিলের চেয়ারম্যান। এরআগেও তিনি দুটো বৈঠকে অংশ নিয়ে ছিলেন।নবান্ন সভাগৃহে হতে চলা  এই বৈঠক নিয়ে তাই উত্তেজনার পারদ চড়ছিল স্বাভাবিক ভাবেই। । রাজ্যে সাম্প্রতিক একাধিক ইস্যুতে কেন্দ্রকে যেমন নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেভাবেই গেরুয়া শিবিরের পক্ষথেকেও দাগা হয়েছে তোপ।

এমতাবস্থায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠকে যোগ দিলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কিকি বিষয় নিয়ে আলোচনা হতে পারে তাই নিয়ে চলছিল জোর জল্পনা। তবে আপাতত ধামাচাপা পড়ল পুরো বিষয়টাই।

সর্বধিক পাঠিত

এসআইআর শুনানির সময়সীমা বাড়ল এক সপ্তাহ, কমিশন ও রাজ্যকে একগুচ্ছ নির্দেশ সুপ্রিম কোর্টের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নবান্নে আসছেন না শাহ, স্থগিত হল শনিবারের পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠক

আপডেট : ২৯ অক্টোবর ২০২২, শনিবার