পুবের কলম, ওয়েবডেস্কঃ আচমকাই পঞ্জাব রাজনীতিতে ছন্দপতন। পঞ্জাবের প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি পদ থেকে পদত্যাগ করলেন নভজ্যোত সিং সিধু। মঙ্গলবার ট্যুইট করে সিধু তার এই পদত্যাগের কথা জানান। তিনি সোনিয়া গান্ধীকে লেখা তাঁর একটি চিঠি পোস্ট করেছেন। সেখানে সিধু লিখেছেন, সমঝোতার মধ্যেই চরিত্রের অবনমনের বীজ নিহিত থাকে।
পঞ্জাবের ভবিষ্যত ও রাজ্যের কল্যাণের কর্মসূচি নিয়ে কোনদিনই আপস করতে পারব না। তাই প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে ইস্তফা দিচ্ছি। তবে আমি কংগ্রেস কর্মী হিসেবেই কাজ করতে থাকব'।আরও পড়ুন:

প্রসঙ্গত, কয়েকদিন আগেই পঞ্জাবের নয়া মুখ্যমন্ত্রীর পদে বসেছেন চরণ জিৎ চন্নি। এই প্রথম কোনও দলিতকে মুখ্যমন্ত্রীর পদে বসানো হয়েছে।
রাজনৈতিক মহলের ধারণা ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের পদত্যাগের পর সিধুকে মুখ্যমন্ত্রী না করায় তিনি ক্ষুব্ধ হয়েছেন। তাই নভোজ্যাত সিং সিধুর এই পদত্যাগ।