২২ ফেব্রুয়ারী ২০২৬, রবিবার, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিএএ রশিদ SIR এ গ্রাহ্য করা হোক, নতুন মামলা হাইকোর্টে

পুবের কলম, ওয়েবডেস্ক: ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা (SIR) নিয়ে ফের আইনি জট। এবার কলকাতা হাইকোর্টে নতুন মামলা, যেখানে CAA ও SIR, দুই ইস্যু একসঙ্গে জুড়ল।

আত্মদ্বীপ স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে প্রসূন মিত্র এই মামলা দায়ের করেছেন। তাঁর দাবি, যাঁরা নাগরিকত্ব সংশোধনী আইন (CAA)-এর অধীনে আবেদন করেছেন, তাঁদের হাতে থাকা আবেদনের রশিদ SIR প্রক্রিয়ায় বৈধ নথি হিসেবে গ্রহণ করা হোক। না হলে তাঁরা নাগরিকত্বের অধিকার থেকে বঞ্চিত হতে পারেন।

আরও পড়ুন: SIR মামলায় সুপ্রিম কোর্টের নজিরবিহীন নির্দেশ, জেলা বিচারকদের হাতে সিদ্ধান্তের ভার

প্রসূন মিত্রের আইনজীবী আদালতের কাছে মামলাটির দ্রুত শুনানির আবেদন জানান। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাসের বেঞ্চ মামলাটি গ্রহণ করে জানিয়েছে, সোমবারই শুনানি হতে পারে। উল্লেখ্য, আগের দিনই অন্য এক মামলায় ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে SIR-এর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছিল হাইকোর্টে।

আরও পড়ুন: বন্দেমাতরম বিতর্কে হাইকোর্টে জনস্বার্থ মামলা

আরও পড়ুন: দীর্ঘকালীন সম্পর্কে বিচ্ছেদ মানেই ধর্ষণ নয়: পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের
ট্যাগ :
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

বেপরোয়া ট্রাকের ধাক্কায় টহল ভ্যান দুমড়ে মুচড়ে ৫ পুলিশকর্মীর মৃত্যু; আশঙ্কাজনক ২

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সিএএ রশিদ SIR এ গ্রাহ্য করা হোক, নতুন মামলা হাইকোর্টে

আপডেট : ৭ নভেম্বর ২০২৫, শুক্রবার