০৯ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আজ দিল্লিতে নির্বাচন কমিশন দফতরে তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধি দল

এসআইআর প্রক্রিয়া নিয়ে তোলপাড় রাজনীতি। সেই প্রেক্ষিতেই আজ, শুক্রবার দিল্লির নির্বাচন কমিশনের দফতরে হাজির হতে চলেছেন তৃণমূল কংগ্রেসের ১০ সদস্যের সংসদীয় প্রতিনিধি দল। আগেই ভার্চুয়াল বৈঠকে নির্দেশ দিয়েছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ ব্রায়েন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি পাঠিয়ে দলের প্রতিনিধি তালিকা জমা দেন।

দুপুর ১১টা নাগাদ কমিশনে পৌঁছে এসআইআর সংক্রান্ত গলদ, অভিযোগ ও প্রমাণ তুলে ধরবেন তৃণমূলের সাংসদরা। তবে কমিশন কি ১০ জনকেই বৈঠকে বসার অনুমতি দেবে, তা এখনও স্পষ্ট নয়।

প্রতিনিধি দলে রয়েছেন—ডেরেক ও’ ব্রায়েন, শতাব্দী রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, প্রতিমা মণ্ডল, সাজদা আহমেদ, মমতা ঠাকুর, মহুয়া মৈত্র, সাকেত গোখলে এবং প্রকাশচিক বরাইক।
এর আগে মুখ্য নির্বাচন কমিশনারকে দু’বার চিঠি পাঠিয়ে এসআইআর প্রক্রিয়া স্থগিতের অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, পুরো প্রক্রিয়াই চলছে পরিকল্পনাহীনভাবে, ফলে ব্যাপক অরাজকতা তৈরি হয়েছে রাজ্যে।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

৫০০ সদস্যের পার্লামেন্টে বড় জয়ের দাবি: থাইল্যান্ডের নির্বাচনে এগিয়ে রক্ষণশীল ভুমজাইথাই পার্টি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আজ দিল্লিতে নির্বাচন কমিশন দফতরে তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধি দল

আপডেট : ২৮ নভেম্বর ২০২৫, শুক্রবার