পুবের কলম প্রতিবেদকঃ সামান্য বৃষ্টি হলেই শহর কলকাতার একটা বড় অংশ জলমগ্ন হয়ে পড়ে। জল নিষ্কাষণের জন্য পাম্প বসানো হয়। তাতেও দেখা দেয় সমস্যা।
কারণ– পাম্পিং করার পর সেই জল গিয়ে পড়ে শহর লাগোয়া বিভিন্ন খালে– কিন্তু সেই খালগুলির নাব্যতা কমে যাওয়ায় জল ঠিকমতো বের হয় না। এই সমস্যার যাতে নিষ্পত্তি হয়– সেচমন্ত্রীর কাছে তারই আর্জি জানাল কলকাতা পুরনিগম।আরও পড়ুন:
কলকাতা পুরনিগমের তরফে বলা হচ্ছে শহর লাগোয়া যে ১৭টি খাল রয়েছে সেগুলির সংস্কার না হলে শহর জল যন্ত্রণা থেকে মুক্তি মিলবে না। সে কারণেই সেচমন্ত্রী সৌমেন মহাপাত্রের কাছে খাল সংস্কারের অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন কলকাতা পুরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম।