পুবের কলম প্রতিবেদক: মঙ্গলবার দিবাগত রাতেই পালিত হবে শবে বরাত। মুসলিমরা এ উপলক্ষে রোযা রাখেন। অনেকেই নফল ইবাদত ও গোরস্থানে জিয়ারত করতে যান। সেই কাজে যাতে সমস্যা না হয়, তাই শহরের গোরস্থানগুলিতে বিশেষ ব্যবস্থা থাকবে।
আরও পড়ুন:
জানা গিয়েছে, অন্যান্য বছরের মতো এবারও সংশ্লিষ্ট এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হবে। পানীয় জল, ওজুর জায়গা ও অন্যান্য ব্যবস্থাপনা থাকছে পুরনিগমের তরফে।
আরও পড়ুন:
পর্যাপ্ত আলোর বন্দোবস্ত করা হবে বলেও খবর। গোরবা, বাগমারী বা ষোলআনা মসজিদ সংলগ্ন কবরস্থানগুলিতে বহু মানুষ জিয়ারত করতে যান।
সেইসব ধর্মপ্রাণ মানুষদের কথা ভেবে বাড়তি ব্যবস্থা নেওয়া হবে।আরও পড়ুন:
অন্যদিকে শহর কলকাতার বিভিন্ন মসজিদে শবে বরাত নিয়ে বাড়তি তৎপরতা রয়েছে।
আরও পড়ুন:
এ বিষয়ে জাকারিয়া স্ট্রিটের এলাকার বিশিষ্ট সমাজসেবী ইরফান আলি তাজ বলেন, আমরা মসজিদের আশেপাশের এলাকা পরিষ্কার রাখার দিকে নজর রাখছি।
আরও পড়ুন:
মাগরিবের সময় ১০ থেকে ১৫ হাজার মানুষ জমায়েত হতে পারেন, সেইদিকে খেয়াল রেখে বিশেষ ব্যবস্থা করা হবে।
আরও পড়ুন:
মুসল্লিদের চা-কফি পানের বন্দোবস্ত করা হবে বলেও তিনি জানান।