পুবের কলম প্রতিবেদক, বসিরহাট: সীমান্তবর্তী এলাকার পিছিয়ে পড়া কিশোরীদের জন্য বিনা ব্যয়ে বাংলাসহ ইংরেজি কোচিং এর বিশেষ উদ্যোগ নিল নর্থ ২৪ পরগনা সাম্য শ্রমজীবী সমিতি। স্বরূপনগরের বাবুরাস্তার মোড় সংলগ্ন এলাকায় নিজস্ব কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই উদ্যোগের সূচনা হল শুক্রবার। সীমান্তবর্তী এলাকার মেয়েরা পাচারসহ পারিবারিক সমস্যা বা ,দারিদ্রতার কারণে শিক্ষা থেকে দূরে সরে যায়।
এইসব মেয়েদের সমাজের মূল স্রোতে এনে নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য এই উদ্যোগ বলে জানান নর্থ ২৪পরগনা সাম্য শ্রমজীবী সমিতির পরিচালক মনিকা সরকার ৷তিনি আরো বলেন তৎকালীন সময়ে অল্প বয়সেই আমার বিবাহ হয়। আমার মতো মেয়েদের জীবনের সমস্যা দূর করতেই এই উদ্যোগ৷ মেয়েদের নিজের পায়ে দাঁড়াতে হলে অবশ্যই তাকে দক্ষতা অর্জন করতে হবে।আর তার জন্য দরকার পরিপূর্ণ শিক্ষা ৷শুধু বাংলা ভাষা জানলেই হবে না, চলার পথে বিভিন্ন সমস্যার সমাধান করতে হলে ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করা খুবই জরুরী ৷ ইংরেজি সমস্যা দূরীকরণের লক্ষ্য নিয়ে স্বরূপনগর, বাদুড়িয়া ব্লকের বিশেষভাবে চিহ্নিত করে পাঁচটি এলাকায় প্রতিটি সেন্টারে বিভিন্নভাবে পিছিয়ে পড়া ৩৫ জন কিশোরীকে চিহ্নিত করে বাংলা সহ বিশেষভাবে ইংরেজিতে দক্ষতা অর্জনের জন্য প্রশিক্ষণ শিবির খোলা হয়েছে সম্পূর্ণ বিনামূল্যে ৷পাঁচজন দক্ষ শিক্ষককে ইতিমধ্যে নিয়োগ দেওয়া হয়েছে। এদিন উপস্থিত ছিলেন আইসিডিএস প্রজেক্ট এর সিডিপিও মলয় ব্যানার্জি , স্বরূপনগর থানার প্রতিনিধি লক্ষণ সৌরেন, বাদুড়িয়া থানার প্রতিনিধি আব্দুর রউফ, শহিদ তিতুমীর মিশনের সম্পাদক রবিউল হক, সীমান্তের ১৫৩ ব্যাটেলিয়ানের আধিকারিক সহ এলাকার বিশিষ্টজনেরা৷ বর্তমান সময়ের প্রেক্ষিতে এই উদ্যোগকে স্থানীয়রা নর্থ ২৪ পরগণা সাম্য শ্রমজীবী সংস্থাকে সাধুবাদ জানান৷
ইমামা খাতুন
প্রকাশিত:
২২ জানুয়ারী ২০২৩, ১৪:১৬
আরও খবর
শিলিগুড়ি করিডরের নিরাপত্তা জোরদার করতে রাজ্যে আসছেন অমিত শাহ, উত্তরকন্যায় উচ্চপর্যায়ের বৈঠক
সোমবার থেকে খুলছে স্কুল, ৩১ মে-র মধ্যে বিদ্যালয় পরিষ্কার-পরিচ্ছন্নতার নির্দেশ শিক্ষা দপ্তরের
সীমান্তে আরও কড়া নজরদারি, গড়ে তোলা হবে স্মার্ট বর্ডার, জানালেন অমিত শাহ
জাতীয় শিক্ষানীতির আওতায় রাজ্য, ‘বিবেকানন্দ মেরিট স্কলারশিপ’ চালুর ঘোষণা মুখ্যমন্ত্রীর, কারা পাবে সুবিধা?
গাড়ি থেকে লালবাতি সরানোর নির্দেশ, সীমান্তে কাঁটাতার বসানো নিয়ে বৈঠক মন্ত্রী অশোকের
গাড়ি থেকে লালবাতি সরানোর নির্দেশ, সীমান্তে কাঁটাতার বসানো নিয়ে বৈঠক মন্ত্রী অশোকের
বাংলায় শিক্ষানীতিতে আমূল বদল, প্রতিটি ব্লকে গড়ে উঠবে পিএম শ্রী বিদ্যালয়
বাংলায় শিক্ষানীতিতে আমূল বদল, প্রতিটি ব্লকে গড়ে উঠবে পিএম শ্রী বিদ্যালয়
বসিরহাটের ঘোজাডাঙা সীমান্তে কড়া নিরাপত্তা, সেনাবাহিনীর বাড়তি নজরদারি
বসিরহাটের ঘোজাডাঙা সীমান্তে কড়া নিরাপত্তা, সেনাবাহিনীর বাড়তি নজরদারি
স্কুলে ফি বৃদ্ধি নিয়ে বিজেপিকে তোপ অতিশীর, অভিভাবকদের ওপর লুটপাট চলচ্ছে নিশানা
স্কুলে ফি বৃদ্ধি নিয়ে বিজেপিকে তোপ অতিশীর, অভিভাবকদের ওপর লুটপাট চলচ্ছে নিশানা
রাজ্যের মাদ্রাসায় চালু হবে হোলিস্টিক রিপোর্ট কার্ড, ভাতাও প্রায় দ্বিগুণ
রাজ্যের মাদ্রাসায় চালু হবে হোলিস্টিক রিপোর্ট কার্ড, ভাতাও প্রায় দ্বিগুণ
আদানির প্রকল্পের জন্য পাক সীমান্তে নিয়ম শিথিলের! আন্তর্জাতিক মিডিয়ায় সমালোচনার শিকার বিজেপি সরকার
আদানির প্রকল্পের জন্য পাক সীমান্তে নিয়ম শিথিলের! আন্তর্জাতিক মিডিয়ায় সমালোচনার শিকার বিজেপি সরকার
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র