পুবের কলম ওয়েব ডেস্ক : মাঠে খেলা চলাকালীন স্টেডিয়ামের গ্যালারিতে বসে নিজের দেশের দলের সমর্থনে দর্শকদের গলা ফাটিয়ে সমর্থন জোগানোটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। তবে ভারতে চলতে থাকা ওয়ানডে বিশ্বকাপে এই সুযোগ পাবেন না পাকিস্তানের সমর্থকরা। বিশ্বকাপে অংশগ্রহণকারি প্রতিটা দেশ, তাদের দলের সমর্থনে গলা ফাটাতে পারলেও, 'পাকিস্তান জিন্দাবাদ' বলতে নিষেধ করা হয়েছে পাক সমরর্থকদের।
আরও পড়ুন:
এমনিতেই ভারতে এসে খেলা দেখার ব্যাপারে ভিসা পেতে পাক ক্রিকেটার থেকে তাদের সাংবাদিকদের পাশাপাশি সমস্যার সম্মুখিন হতে হয়েছিল সমর্থকদের। এখনও সেই ভিসা সমস্যায় আটকে রয়েছেন বহু পাকিস্তান সমর্থক।
এই পরিস্থিতির মধ্যে ঘটে গেল নতুন এক ঘটনা। যেখানে গ্যালারিতে এক পাকিস্তানি সমর্থককে তার দেশের সমর্থনে স্লোগান দিতে বাধা দিয়েছেন বেঙ্গালুরুর এক পুলিশ কর্মী। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে পাকিস্তান-অস্ট্রেলিয়ার ম্যাচের মধ্যে।আরও পড়ুন:
অস্ট্রেলিয়া-পাকিস্তান ম্যাচ চলাকালীন এম চিন্নাস্বামী স্টেডিয়ামে উপস্থিত ছিলেন পাকিস্তানের এক জনপ্রিয় ইউটিউবার মমিন শাকিব। সেখানে বসে তিনি একটি ভিডিয়ো রেকর্ড করেন।
যেখানে দেখা যাচ্ছে, পাকিস্তানের জার্সি পরা এক দর্শক তার সামনে থাকা এক পুলিশ কর্মীকে বলছেন, 'এখানে যদি ভারত মাতা কি জয় বলতে পারেন, তাহলে পাকিস্তান জিন্দাবাদ বলা যাবে না কেন?’ তখন উত্তরে সেই পুলিশ কর্মী বলেন, ‘ভারত মাতা কি জয় ভালো, কিন্তু পাকিস্তান জিন্দাবাদ ভালো না।’এই ভিডিয়োর পর মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। এ ব্যাপারে সর্বত্রে সমালোচনার ঝড় ওঠে। ওই পাক সমর্থকে তার দেশের সমর্থনে স্লোগান দিতে না দেওয়ায় সোশ্যাল মিডিয়ায় তার পক্ষে আওয়াজ তোলেন নেটিজেনরা। এ ব্যাপারে অবশ্য তার পাশে বেশিরভাগ ভারতীয়দের দাঁড়াতে দেখা গিয়েছে।