পুবের কলম প্রতিবেদক: প্রাথমিক ও উচ্চ প্রাথমিকের পড়ুয়াদের জন্য সপ্তাহে একদিন ডিম দেওয়া হয় পড়ুয়াদের। ৩১ মার্চ পর্যন্ত সপ্তাহে আরও একদিন ডিম দেওয়া হবে পড়ুয়াদের। মার্চ মাস পর্যন্ত পড়ুয়াপিছু আরও ১১টি অতিরিক্ত ডিম দেওয়া হবে। স্কুল শিক্ষা দফতরের তরফে এমন নির্দেশিকা দেওয়া হয়েছে পড়ুয়াদের। আর এতে খুশি স্কুলের শিক্ষক পড়ুয়ারা।
মিড ডে মিল কর্মসূচিতে বরাদ্দ অর্থের একটি অংশ খরচ না হওয়ায় রাজ্য সরকার বছর শেষে সাপ্লিমেন্টারি পুষ্টির নামে সপ্তাহের অতিরিক্ত দু’দিন করে গোটা ডিম রান্না করা খাবারের সঙ্গে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।স্কুল পড়ুয়াদের মিড ডে মিলে সপ্তাহে একদিন করে গোটা ডিম দেওয়া হয়। বাচ্চাদের শরীরে অতিরিক্ত পুষ্টির কথা ভেবে এবার থেকে আরও একদিন বাচ্চাদের পাতে ডিম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। স্কুল শিক্ষা দফতর জানিয়েছে, প্রতিটি ডিমের দাম পড়বে ৮ টাকা। রাজ্যের ৮৫ লক্ষ ৯৩ হাজার ৭৮৩ জন পড়ুয়া এই সুবিধা পাবে। সপ্তাহে দু’দিন করে বাচ্চাদের এই অতিরিক্ত গোটা ডিম খাওয়াতে খরচ পড়বে মোট ৭৫ কোটি ৬২ লক্ষ ৫৩ হাজার টাকা। মিড ডে মিল কর্মসূচিতে বরাদ্দ অর্থের একটি অংশ খরচ না হওয়ায় রাজ্য সরকার বছর শেষে সাপ্লিমেন্টারি পুষ্টির নামে সপ্তাহের অতিরিক্ত দু’দিন করে গোটা ডিম রান্না করা খাবারের সঙ্গে দেওয়ার সিদ্ধান্ত নিল। বিভিন্ন জেলার জেলাশাসকদের পাশাপাশি মিড ডে মিলের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদেরও এ ব্যাপারে নির্দেশিকা দেওয়া হয়েছে। রাজ্যের স্কুল শিক্ষা দফতর চলতি বছরের ৩১ মার্চের মধ্যে এই নিয়ম প্রতিটি স্কুলে বলবৎ করার নির্দেশিকা জারি করেছে। ২০২৪-২৫ অর্থবর্ষের শেষের দিকে বরাদ্দ বৃদ্ধির পর ফান্ড অবশিষ্ট ছিল। তাই সেই ফান্ডকে যথাযথ ভাবে ব্যবহার করতেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। এদিকে রাজ্য সরকারের এই উদ্যোগে খুশি শিক্ষক মহল। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, মাঝে মাঝে কেন্দ্র ও রাজ্যের আধিকারিকদের মনে পড়ে যায় যে এই বয়সের ছাত্র ছাত্রীদের অতিরিক্ত পুষ্টির প্রয়োজন। আমরা বার বার দাবি করেছি, মাথাপিছু বরাদ্দ প্রাথমিকে ১০টাকা ও উচ্চ প্রাথমিকে ১৫টাকা না করলে এই বয়সের ছাত্র ছাত্রীদের বাস্তব সম্মত পুষ্টিকর খাবার দেওয়া সম্ভব নয়। কেন্দ্র এবং রাজ্য উভয়েই এটা অবহেলা করছে।আরও খবর
সরকারি স্কুলে হিন্দু মন্ত্র পাঠে আপত্তি জানিয়ে মামলা, আবেদন খারিজ করল ছত্তিশগড় হাইকোর্ট
মিড ডে মিলের খাবারে গুণমান বৃদ্ধির উদ্যোগ, "পড়ুয়াদের স্বার্থই বড়", বললেন মন্ত্রী দীপক বর্মণ
দখল হওয়া স্কুলের জমি পুনরুদ্ধার করল স্কুল পড়ুয়ারা, ক্যানিংয়ে ভাঙল বেআইনি নির্মাণ
গ্রীষ্মের দাবদাহে প্রয়োজনে সকালে স্কুলের নির্দেশ শিক্ষা দফতরের
সোমবার থেকে খুলছে স্কুল, ৩১ মে-র মধ্যে বিদ্যালয় পরিষ্কার-পরিচ্ছন্নতার নির্দেশ শিক্ষা দপ্তরের
সোমবার থেকে খুলছে স্কুল, ৩১ মে-র মধ্যে বিদ্যালয় পরিষ্কার-পরিচ্ছন্নতার নির্দেশ শিক্ষা দপ্তরের
প্রার্থনার সময় গাইতে হবে "বন্দে মারতম" গান, স্কুলগুলিকে নির্দেশ বিকাশ ভবনের
প্রার্থনার সময় গাইতে হবে "বন্দে মারতম" গান, স্কুলগুলিকে নির্দেশ বিকাশ ভবনের
আন্দোলন না করে স্কুলে ফিরুন চাকরি হারা শিক্ষকরা, আর্জি ফিরহাদের
আন্দোলন না করে স্কুলে ফিরুন চাকরি হারা শিক্ষকরা, আর্জি ফিরহাদের
ঋতুমতী হওয়ার অপরাধ! প্রিন্সিপালের নির্দেশে ক্লাসের বাইরে বসে পরীক্ষা দলিত ছাত্রীর
ঋতুমতী হওয়ার অপরাধ! প্রিন্সিপালের নির্দেশে ক্লাসের বাইরে বসে পরীক্ষা দলিত ছাত্রীর
শিক্ষকের মারে দৃষ্টিশক্তি হারাল এক খুদে পড়ুয়া, কর্নাটকের সরকারি স্কুলের ঘটনা
শিক্ষকের মারে দৃষ্টিশক্তি হারাল এক খুদে পড়ুয়া, কর্নাটকের সরকারি স্কুলের ঘটনা
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র