২২ ফেব্রুয়ারী ২০২৬, রবিবার, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সুয়েজ খালের ট্রানজিট ফি ১০ শতাংশ বাড়ল

প্রতীকী ছবি

পুবের কলম ওয়েবডেস্ক :  বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ সুয়েজ খালের মধ্যে দিয়ে যাতায়াত করা সব ধরনের নৌযানের ট্রানজিট ফি বাড়ানো হয়েছে। খালটি রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা মিশর জানিয়েছে, সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত ফি বাড়ানো হয়েছে। সুয়েজ খাল কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে জানায়, ট্রানজিট ফি বৃদ্ধির পরিমাণ বিশ্ব বাণিজ্যের সামগ্রিক বিষয়াদির উল্লেখযোগ্য বৃদ্ধির সাথে সামঞ্জস্যপূর্ণ।

আরও পড়ুন: রাজ্য বাজেটে সিভিক ভলেন্টিয়ারদের বাড়ল বেতন ও ক্ষতিপূরণ

মূলত খালের ট্রানজিট পরিষেবার উন্নয়ন ও বর্ধিতকরণ ইত্যাদির কারণেই ফি বৃদ্ধি করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, তরল পেট্রোলিয়াম গ্যাস, রাসায়নিক ট্যাঙ্কার ও অন্যান্য তরল বাল্ক ট্যাঙ্কারগুলির ট্রানজিট ফি ১০ শতাংশ বাড়ানো হয়েছে। এছাড়া যানবাহন, প্রাকৃতিক গ্যাস ও সাধারণ পণ্যবাহী জাহাজের পাশাপাশি বহুমুখী জাহাজগুলোর ক্ষেত্রে ৭ শতাংশ এবং তেলের অপরিশোধিত ট্যাঙ্কার ও শুকনো বাল্ক জাহাজের ওপর ৫ শতাংশ ফি বৃদ্ধি করা হয়েছে। কর্তৃপক্ষ জানায়, বৈশ্বিক শিপিংয়ের পরিবর্তন অনুসারে বৃদ্ধির এ পরিমাণ পরবর্তী সময়ে সংশোধন বা বাতিলযোগ্য।

আরও পড়ুন: বাড়ল ধানের ক্রয়মূল্য, কৃষকবন্ধু প্রকল্পে নাম না থাকলেও ধান কিনবে রাজ্য

বিশ্বের ৭ শতাংশ তেলসহ বিশ্ববাণিজ্যের প্রায় ১০ শতাংশ মালামাল সুয়েজ খাল ব্যবহার করেই সরবরাহ হয়। ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে সংযুক্ত করা মিশরের এ খালটি প্রথম খোলা হয়েছিল ১৮৬৯ সালে। এটি মিশরের জাতীয় গর্ব ও বৈদেশিক মুদ্রার মূল উৎস। কর্তৃপক্ষ জানিয়েছে, গত বছর খালের মধ্য দিয়ে ২০ হাজার ৬৪৯টি জাহাজ গেছে, যা ২০২০ সালে ১৮ হাজার ৮৩০টি জাহাজের তুলনায় ১০ শতাংশ বেশি। ২০২১ সালে খালের বার্ষিক আয় ৬৩০ কোটি ডলারে পৌঁছেছে, যা এর ইতিহাসে সর্বোচ্চ।

আরও পড়ুন: নয় বছরে মোদি সরকারের উপর ঋণ বেড়েছে ৯৭ লক্ষ কোটি

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

আরএসএস মানহানি মামলা: নতুন জামিনদার দিতে থানে আদালতে সশরীরে হাজিরা দিলেন রাহুল গান্ধী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সুয়েজ খালের ট্রানজিট ফি ১০ শতাংশ বাড়ল

আপডেট : ২ মার্চ ২০২২, বুধবার