২৩ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

এসএসকেএম-এর আইসিইউতে সুজয়কৃষ্ণ, টানাপোড়েনে ইডি

পুবের কলম প্রতিবেদক: শুক্রবার সকাল থেকে ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া নিয়ে ব্যাপক টানাপড়েন শুরু হয়। শুক্রবার সকালে তাঁকে ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য এসএসকেএম হাসপাতালে পৌঁছান ইডি আধিকারিকরা। জানা গিয়েছে, গতকাল রাতে তাঁর বুকে ব্যথা হওয়ায় তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়। হাসপাতালের প্রশাসনিক কর্তাদের কাছে এই বিষয়ে জানতেও চান ইডির কর্তারা। অভিযোগ, সুজয় কৃষ্ণকে শিশুদের জন্য বরাদ্দ বেডে রাখা হয়েছে।

আরও পড়ুন: আই-প্যাক ইস্যু: হাইকোর্টে শুনানি স্থগিত চাইল ইডি, ‘আমরা প্রস্তুত’ বললেন কল্যাণ

এদিকে, এই পরিস্থিতিতে সুজয় কৃষ্ণের কন্ঠস্বরের নমুনা পরীক্ষা কিভাবে হবে এবং তাঁকে কিভাবে ইএসআইয়ের জোকা হাসপাতালে গঠিত মেডিক্যাল বোর্ডের সামনে নিয়ে যাওয়া হবে তা নিয়ে টানাপোড়েনে পড়েছে ইডি। ইডি সূত্রে খবর, হাসপাতালের তরফে কাকুর চিকিৎসা সংক্রান্ত রিপোর্ট দেওয়া হয়েছে। একইসঙ্গে জানানো হয়েছে, আইসিইউয়ে চিকিৎসাধীন রয়েছেন সুজয়কৃষ্ণ। এই বিষয়ে ইডি আধিকারিক মিথিলেশ কুমার জানান, “আজ হবে না। কবে হবে তাও জানি না। যখন এরা বলবে। কিছু মেডিক্যাল গ্রাউন্ডের কথা এরা বলছে। আইসিসিইউয়ে আছেন উনি। কাল ছিলেন না, আজ আছেন।”

আরও পড়ুন: অনিল আম্বানির প্রায় ৪ হাজার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

আরও পড়ুন: নভেম্বরে বিএসএফ, ইডি শুল্ক-সহ ২২টি দফতরের সঙ্গে বৈঠকে বসতে চলেছে নির্বাচন কমিশন
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

ইউনূস সরকারের বিরুদ্ধে রাষ্ট্রপতির বিস্ফোরক অভিযোগ: ‘আমায় বারবার অপমান করা হয়েছে’

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এসএসকেএম-এর আইসিইউতে সুজয়কৃষ্ণ, টানাপোড়েনে ইডি

আপডেট : ৮ ডিসেম্বর ২০২৩, শুক্রবার