উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : সংকটে সুন্দরবন,আর তাতেই চিন্তার ভাঁজ পরিবেশবিদদের। সুন্দরবনের পূর্বদিকের জঙ্গলে বাড়ছে ম্যানগ্রোভ।সেই তুলনায় পশ্চিমদিকের জঙ্গলে কমছে ম্যানগ্রোভ।আর এই ঘটনায় বিপদের আশঙ্কা করছেন সুন্দরবনের পরিবেশবিদ সহ বিশেষজ্ঞরা।ক্রমশ ছোট এবং পাতলা হয়ে আসছে ভারতীয় সুন্দরবনের অংশ।
আর যার ফলে চিন্তা বাড়াছে পরিবেশবিদদের। পূর্বদিকের জঙ্গলের ম্যানগ্রোভ গুলি বড় হচ্ছে। অপরদিকে পশ্চিম দিকের গাছগুলি বেঁটে হয়ে যাচ্ছে। ইতিমধ্যে গোলপাতা, সুন্দরির মত ম্যানগ্রোভ গাছ পূর্বদিকে বাংলাদেশে বাড়ছে।কাদামাটি সহ পলি পড়ার ঘটনায় মিষ্টি জলের ধারাকমছে। আর যার ফলে ক্রমশ সংকুচিত হচ্ছে ভারতীয় সুন্দরবনের অংশ। কিন্তু কেন এমন ঘটছে।এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দেখা গিয়েছে, শুধুমাত্র ভারতীয় সুন্দরবনের অংশে মাটির লবনাক্ততা বৃদ্ধি পেয়েছে। যার কারণে অনেক প্রজাতি নষ্ট হয়ে গিয়েছে।জল বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকলে এই সমস্যা সৃষ্টি হচ্ছে।সুন্দরবন গড়ে উঠেছে নোনা ও মিষ্টি জলের সমন্বয়ে গড়ে ওঠা খাঁড়ি গুলিতে। পদ্মা ও মেঘনা সহ বাংলাদেশের বিভিন্ন নদীগুলি থেকে মিষ্টি জল বেশি পরিমাণে পাচ্ছে ম্যানগ্রোভ উদ্ভিদগুলি।কিন্তু ভারতীয় সুন্দরবনের অংশে লবণাক্ততা বাড়ছে। ফলে প্রকৃতিগত কারণেই পূর্বদিকে দিকে সরছে সুন্দরবন।এ ব্যাপারে পরিবেশবিদ তথা সুন্দরবন উন্নয়ন পর্ষদের সদস্য সুভাষ চন্দ্র আচার্য বলেন, ভারতীয় সুন্দরবনের ভিতরের অনেক জায়গায় গাছের ঘনত্ব খুবই কমেছে।যা আগামীতে সুন্দরবনের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।আর এনিয়ে এখন থেকে না ভাবলে আগামীদিনে সুন্দরবন সত্যিই সংকটে।আরও খবর
সুন্দরবনে তুলো চাষে বিপ্লব! পোকার উপদ্রব রুখতে পরিদর্শনে কেন্দ্র-রাজ্যের কৃষি বিশেষজ্ঞরা
সুন্দরবনে মধু সংগ্রহ করার সময় ঝাঁপিয়ে পড়ল রয়্যাল বেঙ্গল, গুরুতর আহত মৌলে
মেলেনি সমুদ্রসাথী প্রকল্পের টাকা, নতুন সরকারকে পাশে চেয়ে আবেদন মৎস্যজীবীদের
ক্ষতিগ্রস্থ নদী বাঁধগুলো দ্রুত সংস্কার করুন, নতুন সরকারের কাছে আর্জি সুন্দরবনবাসীদের
পর্যটকদের সুন্দরবনে বেড়ানোর নিরাপত্তা সুনিশ্চিত করতে পদক্ষেপ গ্রহণ সরকারের
পর্যটকদের সুন্দরবনে বেড়ানোর নিরাপত্তা সুনিশ্চিত করতে পদক্ষেপ গ্রহণ সরকারের
লুপ্তপ্রায় ন্যাদোস মাছ ফিরিয়ে আনতে উদ্যোগ সুন্দরবনের
লুপ্তপ্রায় ন্যাদোস মাছ ফিরিয়ে আনতে উদ্যোগ সুন্দরবনের
আবার আদালতের দারস্থ সুন্দরবনের বাঘে আক্রমনে মৃত চারটি পরিবার
আবার আদালতের দারস্থ সুন্দরবনের বাঘে আক্রমনে মৃত চারটি পরিবার
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি সফল হবে না, বার্তা আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারের
হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি সফল হবে না, বার্তা আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারের
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা