পুবের কলম, ওয়েবডেস্ক: আই-প্যাক মামলার জল গড়িয়ে এবার পৌঁছেছে দিল্লির সুপ্রিম কোর্ট পর্যন্ত। ১০ ফেব্রুয়ারি মামলার গুরুত্বপূর্ণ শুনানি হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা পিছিয়ে গেল। রাজ্যের আইনজীবী কপিল সিব্বলের অসুস্থতার কারণে শুনানি মুলতুবি রাখার আবেদন জানানো হয়। সেই আবেদনে সাড়া দিয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতার প্রস্তাব অনুযায়ী আগামী ১৮ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর বেঞ্চ।
এই মামলায় মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য সরকার, ডিজি এবং সিপি-র তরফ থেকে জমা দেওয়া হলফনামার জবাব দেওয়ার কথা ছিল ইডির। কিন্তু শুনানি পিছিয়ে যাওয়ায় সেই প্রক্রিয়াও আপাতত স্থগিত থাকল। এর মধ্যেই আই-প্যাক মামলায় নিজের অবস্থান স্পষ্ট করলেন তৎকালীন কলকাতার নগরপাল মনোজ ভার্মা। লাউডন স্ট্রিটে তাঁর উপস্থিতি ঘিরে ওঠা বিতর্কের প্রেক্ষিতে জারি করা বিবৃতিতে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, তাঁর ভূমিকা ছিল সম্পূর্ণভাবে প্রশাসনিক প্রোটোকল ও নিরাপত্তা সংক্রান্ত দায়িত্ব পালনের মধ্যেই সীমাবদ্ধ।মনোজ ভার্মা জানান, সেদিন লাউডন স্ট্রিটে মাননীয়া মুখ্যমন্ত্রীর উপস্থিতির কারণে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। পুলিশের শীর্ষ আধিকারিক হিসেবে তাঁর একমাত্র লক্ষ্য ছিল মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করা এবং কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়ানো। ইডির তদন্তে হস্তক্ষেপের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে তিনি বলেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কোনও আধিকারিককে তিনি কোনও নির্দেশ দেননি। তদন্ত বা তল্লাশি প্রক্রিয়ায় তাঁর কোনও রকম হস্তক্ষেপ ছিল না বলেও স্পষ্ট দাবি করেন তিনি। বিবৃতিতে আরও বলা হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা ও ভিভিআইপি প্রোটোকল মেনেই তিনি সেখানে উপস্থিত ছিলেন। তদন্ত প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের চেষ্টা বা অংশগ্রহণের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন নগরপাল।আই-প্যাক মামলার শুনানি ফের পিছোল সুপ্রিম কোর্টে
কিবরিয়া আনসারী
প্রকাশিত:
১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৬
আরও খবর
"দেশের ভবিষ্যতের সঙ্গে কেমন আচরণ করছেন— সাবধান হন": ছাত্রদের বিরুদ্ধে এফআইআর নিয়ে সরব রাহুল
আন্দোলনকারীদের বিরুদ্ধে নতুন করে আইনি পদক্ষেপ নয়, তবে অপরাধীদের ছাড় নেই: জানাল দিল্লি সরকার
বিশেষ পরিস্থিতি ছাড়া ছররা গুলি ব্যবহার নয়, যন্তর মন্তর কাণ্ডে কেন্দ্রকে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহ মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন মিলেছে ধৃত ১৬ জনের, তদন্ত কি জারি থাকবে?
এফআইআর খারিজ না হলে ফের দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি সিজেপি-র, সুপ্রিম কোর্টের নির্দেশে অসন্তোষ
এফআইআর খারিজ না হলে ফের দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি সিজেপি-র, সুপ্রিম কোর্টের নির্দেশে অসন্তোষ
পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ: সুরক্ষা চেয়ে সুপ্রিম কোর্টে যন্তর মন্তরের স্বেচ্ছাসেবক জুনেদ মালিক
পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ: সুরক্ষা চেয়ে সুপ্রিম কোর্টে যন্তর মন্তরের স্বেচ্ছাসেবক জুনেদ মালিক
দাম্পত্য বিরোধে প্রতিশোধ নিতে শ্বশুরবাড়ির আত্মীয়দের টেনে আনে: পকসো মামলা খারিজ করে মন্তব্য সুপ্রিম কোর্টের
দাম্পত্য বিরোধে প্রতিশোধ নিতে শ্বশুরবাড়ির আত্মীয়দের টেনে আনে: পকসো মামলা খারিজ করে মন্তব্য সুপ্রিম কোর্টের
ছাত্র বিক্ষোভে পুলিশের অতিসক্রিয়তা নিয়ে কড়া সুপ্রিম কোর্ট, 'শান্তিপূর্ণ আন্দোলন মৌলিক অধিকার', মন্তব্য প্রধান বিচারপতির
ছাত্র বিক্ষোভে পুলিশের অতিসক্রিয়তা নিয়ে কড়া সুপ্রিম কোর্ট, 'শান্তিপূর্ণ আন্দোলন মৌলিক অধিকার', মন্তব্য প্রধান বিচারপতির
‘ককরোচ’ বিক্ষোভের জেরে দিল্লিতে মেট্রো বিভ্রাট, সুপ্রিম কোর্টের আইনজীবীদের যাতায়াত নিয়ে সরব প্রধান বিচারপতি
‘ককরোচ’ বিক্ষোভের জেরে দিল্লিতে মেট্রো বিভ্রাট, সুপ্রিম কোর্টের আইনজীবীদের যাতায়াত নিয়ে সরব প্রধান বিচারপতি
এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনায় তদন্ত শেষ হতে লাগবে আরও ছ’সপ্তাহ, সুপ্রিম কোর্টকে জানাল এএআইবি
এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনায় তদন্ত শেষ হতে লাগবে আরও ছ’সপ্তাহ, সুপ্রিম কোর্টকে জানাল এএআইবি
সর্বাধিক পাঠিত
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
নিট-ইউজি ২০২৬: জম্মু-কাশ্মীরে শীর্ষে হাদিয়া নিসার, দেশের মধ্যে ৯৯