২৮ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গঙ্গাসাগরঃ তিনদিনেই আক্রান্ত ৫ চিকিৎসক

পুবের কলম প্রতিবেদকঃ গঙ্গাসাগর মেলায় করোনা ত্রাস চিকিৎসকমহলে। সম্প্রতি গঙ্গাসাগর মেলায় পাঠানোর জন্য ১২ জন মেডিক্যাল আধিকারিককে তালিকাভুক্ত করেছিল রাজ্য

এবার কোভিড আবহে ভার্চুয়াল শুনানি সব আদালতে, নির্দেশ হাই কোর্টের  

পুবের কলম, ওয়েবডেস্কঃ কোভিড আবহে ভার্চুয়াল মাধ্যমে শুনানি। শনিবার বছরের শুরুতে রাজ্যের কোভিড পরিস্থিতির কথা বিবেচনা করে এমনটাই নির্দেশ দিল

গত দু’বছরে ২৫০ বার কোভিড আক্রান্ত হয়েছেন ফরাসি টেনিস তারকা

পুবের কলম ওয়েবডেস্কঃ সারা পৃথিবী জুড়ে বিগত দু’বছর ধরে  করোনা ভাইরাসের দাপট চলছে। মাঝেমধ্যে এর মাত্রা কমলেও ফের বাড়তে শুরু

কোভিডবিধি মেনে চলার আবেদন মুখ্যমন্ত্রীর, ‘মিডিয়াকে তোপ, সংবাদমাধ্যমের কাছ থেকে সহযোগিতার আশা রাখি,’ মমতা

পুবের কলম, ওয়েবডেস্কঃ বর্ষবরণের আগে গঙ্গা সাগর থেকে সকলকে কোভিডবিধি মেনে চলার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, পরিস্থিতির ওপর

ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে প্যানিক করবেন না, বলল হু

পুবের কলম ওয়েবডেস্ক : কোভিড ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে প্যানিক করবেন না। বরং তার জন্য সকলের প্রস্তুত থাকা উচিত। এমনটাই বলেছে

বিশ্বে প্রথম ! শিশুদের করোনা টিকা বাধ্যতামূলক করল কোস্টারিকা

পুবের কলম ওয়েব ডেস্ক : শিশুদের জন্য করোনাভাইরাসের টিকা বাধ্যতামূলক করেছে কোস্টারিকা। বিশ্বের প্রথম দেশ হিসেবে এই পদক্ষেপ নিল কোস্টারিকা।

বাড়িতে ওষুধ খেয়েই সারবে করোনা, আশা দেখাচ্ছে ফাইজার !

পুবের কলম ওয়েবডেস্ক : টিকাতেও আটকানো যাচ্ছে না করোনা। এবার ওষুধের অপেক্ষায় দিন গুনছেন অনেকেই।এরই মধ্যে কিছু সংস্থা ওষুধ নিয়ে

মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই কলেজ ছাত্রীদের ভ্যাকসিন প্রদান

শুভজিৎ দেবনাথ, ধূপগুড়ি: স্কুল-কলেজ খোলার নির্দেশ দিতে শুরু হল ছাত্র-ছাত্রীদের ভ্যাকসিন  দেওয়ার কাজ। শুরু হয়েছে কলেজ পড়ুয়া দের ভ্যাকসিন দেওয়ার কাজ। মুখ্যমন্ত্রীর ঘোষণা আগামী ১৬ নভেম্বরের থেকে খুলে যাচ্ছে স্কুল ও কলেজ সহ শিক্ষাপ্রতিষ্ঠান গুলি। আর এরপরই তোড়জোড় শুরু হয়েছে সংশ্লিষ্ট দপ্তরে। আর এই কারনেই এবার কলেজের ছাত্র-ছাত্রীদের ভ্যাকসিনেশনের ব্যবস্থা করল ধূপগুড়ি পৌরসভা ও কলেজ কর্তৃপক্ষ। মঙ্গলবার ধূপগুড়ি সুকান্ত মহাবিদ্যালয়ের ক্যাম্পাসে ধূপগুড়ি গার্লস কলেজের ২০০ জন ছাত্রীকে ভ্যাকসিন এর প্রথম ডোজ দেওয়া হল। আর ভ্যাকসিন পেয়ে রিতিমত খুশি কলেজ পড়ুয়ারা।  সমস্ত ভ্যাক্সিনেশন প্রক্রিয়া তদারকি করেন ধূপগুড়ি পুরসভার ভাইস-চেয়ারম্যান রাজেশ কুমার সিং ও গার্লস কলেজের অধ্যক্ষ বিজয় চন্দ্র দেবনাথ। কলেজ কর্তৃপক্ষ সমস্ত ছাত্রীর ভ্যাক্সিনেশন প্রক্রিয়া সম্পন্ন করে নিতে চাইছে কলেজ খোলার আগেই। ভ্যাকসিন নিতে আসা ধূপগুড়ি গার্লস  কলেজের ছাত্রী সুস্মিতা বর্মন ও লাভলী পারভীনরা বলেন,  করোনার কারণে দীর্ঘদিন ঘরে বন্দি ছিলাম।বন্ধু বান্ধবদের সাথে দেখা হচ্ছিল না স্কুলের পঠন পাঠন বন্ধ ছিল।  মুখ্যমন্ত্রী সোমবার ঘোষণা করেছেন যে ১৬ তারিখ থেকে কলেজ স্কুল খুলে যাবে। আমরা খুবই আনন্দিত। এবং কলেজ খোলার প্রস্তুতিও শুরু হয়েছে, আর সেই কারনে আজ আমাদের ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হল, আমরা খুবই খুশি।  ধূপগুড়ি গার্লস কলেজের প্রিন্সিপাল ডঃ বিজয় চন্দ্র দেবনাথ বলেন,  আজকে ২০০ জন ছাত্রীকে ভ্যাকসিন দেয়ার ব্যবস্থা করা হয়েছে ধূপগুড়ি পৌরসভা এবং স্বাস্থ্য দপ্তর এর তরফ থেকে। গতকালই মুখ্যমন্ত্রীর ঘোষণা করেছেন যে স্কুল-কলেজ খুলে যাবে। সেই মতো আমরা প্রস্তুতি নিয়েছি। তবে আমাদের গার্লস কলেজে করোনা রোগী দের সেফ হোম করা হয়েছে। তাই সেখানে পঠন-পাঠন শুরু করা যাবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। আমরা জেলা স্বাস্থ্য আধিকারিক কে লিখিত আকারে জানিয়েছি।

গলসিতে ১ লক্ষ ১১ হাজার ভ্যাকসিন, প্রতি বুথে বুথে ক্যাম্প

সফিকুল ইসলাম (দুলাল), গলসি: বর্ধমানের গলসি ১ নং ব্লকের প্রতি বুথে বুথে ভ্যাকসিনের  উদ্দ্যোগ নিয়েছে ব্লক প্রশাসন ও পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। আর তাদের সেই  কাজে সহযোগিতা করেছেন পুলিশ প্রশাসন। সকলের মিলিত প্রচেষ্টায় সফল ভাবে ওই কাজ চলছে বলে জানা গেছে। গত কয়েক মাস ধরেই সেই কাজ চলছে বলে জানান পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বিএমওএইচ ফারুক হোসেন।  প্রতিদিনই স্বাস্থ্যকর্মীরা এলাকার কোনও না কোন বুথে ভ্যাকসিনেশনের কাজ চালিয়ে যাচ্ছেন। এদিন ব্লকের উচ্চগ্রাম, মানকর, লোয়া কৃষ্ণরামপুর, বুদবুদ ও চাকতেঁতুল অঞ্চলের বিভিন্ন গ্রামে বুথে বুথে ওই শিবির চলছে। ভোটার লিস্ট ধরে বাড়ি বাড়ি কুপন পৌছে দিচ্ছেন আশা কর্মীরা। সেই কুপন নিয়ে স্থানীয় শিবিরে গিয়ে সহজেই ভ্যাকসিন পাচ্ছেন গ্রামাঞ্চলের মানুষরা। বাড়ির কাছে ভ্যাকসিন শিবির হাওয়ায় উপকৃত হচ্ছেন সাধারণ মানুষ। ব্লকের বিডিও, পঞ্চায়েত সমিতি, হাসপাতাল ও পুলিশ প্রশাসনের এমন সুষ্ট উদ্দ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ।   স্থানীয় বাসিন্দা প্রতিভা কর্মকার ও লতা হালাদার বলেন, তাদের মথুরা পুর গ্রামের প্রাইমারী স্কুলে ভ্যাকসিন শিবির করা হচ্ছে। তারা সকলেই কুপন নিয়ে খুব সহজেই ভ্যাকসিন পেয়েছেন। পুরসা হাসপাতাল ও বিডিও -র এমন উদ্দ্যোগ তাদের সুবিধা করে দিয়েছে। উত্তম কুমার পাঁজা নামে এক ব্যক্তি বলেন, বুথে বুথে ভ্যাকসিনের ভাবনায় তাদের মত সাধারন মানুষ উপকৃত হয়েছেন। আগে ভ্যাকসিনের জন্য স্বাস্থ্যকেন্দ্রে যেতে হত। সেখানে লম্বা লাইনে দিতে হতো। তবে এখন সেই ভ্যাকসিন খুব সহজে ও হাতের নাগালে পেয়ে যাচ্ছেন। পুরসা ব্লক স্বাস্থ্যকেন্দ্রের এই উদ্দ্যোগে তাদের যাতাযাত খরচ ও হয়রানী বন্ধ হয়েছে। এর ফলে তারা খুবই উপকৃত হচ্ছেন।  

কোভিড আবহে তারাপীঠে রথের নগর পরিক্রমা স্থগিত

দেবশ্রী মজুমদার, তারাপীঠ: কোভিড সংক্রমণের কথা মাথায় রেখে তারাপীঠে রথে পরিক্রমা স্থগিত এবারও। গতবারও একই কারণে রথে মায়ের পরিক্রমা স্থগিত

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder