১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
সংখ্যালঘুদের অধিকার আদায়ে যুবদের আরও এগিয়ে আসতে হবে: কামরুজ্জামান
পুবের কলম প্রতিবেদক, বারুইপুর: দেশ ও রাজ্যের সংখ্যালঘুদের অধিকার আদায়ের আন্দোলনে ছাত্র-যুব সমাজকে আরও বেশি সক্রিয়ভাবে এগিয়ে আসতে হবে। বুধবার বাসন্তীর আল মানার মিশনে সারা বাংলা সংখ্যালঘু কাউন্সিল ও সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের দক্ষিণ ২৪ পরগনা জেলা সম্মেলনে এমনই আহ্বান জানান সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান। এদিন কামরুজ্জামান বলেন, সংখ্যালঘু যুব ফেডারেশন বিগত দিনের মতো আগামীদিনেও রাজ্যের সংখ্যালঘুদের সামাজিক, শিক্ষাগত ও আর্থিক মানোন্নয়নে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই সংগ্রাম করবে এবং সংখ্যালঘু ছাত্র যুবদের স্বার্থ অক্ষুণ্ন রাখতে যুব ফেডারেশন পাহারাদারের ভূমিকা পালন করে যাবে।



















