১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা: তারেক রহমান

বাংলাদেশের জনগণের উদ্দেশে দেওয়া প্রথম ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দলীয় বা রাজনৈতিক প্রভাব নয়—আইনের শাসনের ভিত্তিতেই দেশ পরিচালিত হবে। তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মাঝে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনা সরকারের প্রধান অগ্রাধিকার।

রাষ্ট্র পরিচালনায় মহানবীর ন্যায়পরায়ণতার আদর্শ অনুসরণের কথাও উল্লেখ করেন তিনি। পাশাপাশি রমজান মাসে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা এবং ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফা না করার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান—সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ মিলেই দেশ। পাহাড় ও সমতল নির্বিশেষে প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই সরকারের লক্ষ্য।

তিনি আরও বলেন, দুর্নীতি ও দুঃশাসনে ক্ষতিগ্রস্ত অর্থনীতি ও দুর্বল প্রশাসনিক কাঠামোর মধ্য দিয়ে নতুন সরকার দায়িত্ব নিয়েছে। তাই শান্তি, নিরাপত্তা ও সুশাসন প্রতিষ্ঠায় সরকার সর্বোচ্চ উদ্যোগ নেবে এবং সব প্রতিষ্ঠান বিধিবদ্ধ নিয়ম অনুযায়ী পরিচালিত হবে।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা: তারেক রহমান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা: তারেক রহমান

আপডেট : ১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার