১৫ ফেব্রুয়ারী ২০২৬, রবিবার, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঐক্যের বার্তা নিয়ে বিরোধী জামাআত , এনসিপি নেতাদের সঙ্গে সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান

বাংলাদেশে নির্বাচনে জয়ের পর জাতীয় ঐক্যের ডাক দিয়ে এবার বিরোধী দলগুলির সহযোগিতা চাইতে উদ্যোগী হয়েছেন বাংলাদেশের হবু প্রধানমন্ত্রী তারেক রহমান। সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, তিনি রবিবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করতে পারেন। এরপর ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)-র আহ্বায়ক নাহিদ ইসলাম এর বাড়িতেও যাওয়ার কথা রয়েছে তাঁর।
বিএনপি সূত্রের দাবি, শপথের আগে বিরোধী দলগুলির সঙ্গে আলোচনা করে সহযোগিতা চাওয়াই এই সফরের মূল উদ্দেশ্য। একই সঙ্গে ভোট-পরবর্তী সৌজন্য বিনিময় ও ভবিষ্যৎ রাজনৈতিক সমন্বয়ের দিকও আলোচনায় থাকতে পারে।
দ্য ডেইলি স্টারের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আগামী কয়েক দিনের মধ্যেই নতুন সংসদ সদস্যদের শপথ হতে পারে। সেই প্রেক্ষিতে বিরোধী আসনে বসতে চলা দলগুলির শীর্ষনেতাদের সঙ্গে তারেকের বৈঠককে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এর আগে সাংবাদিক বৈঠকে তারেক রহমান নির্বাচনে জয় বাংলাদেশের জনগণকে উৎসর্গ করে বলেন, দেশকে মানবিক ও সমৃদ্ধ করার লক্ষ্যে সবাইকে নিয়ে কাজ করতে চান তিনি। তাঁর বক্তব্য, গণতন্ত্র শক্তিশালী করতে সরকার ও বিরোধী দল—উভয়ের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য।
তিনি আরও বলেন, মতভেদ থাকলেও দেশের স্বার্থে জাতীয় ঐক্য জরুরি—“জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা।”

ট্যাগ :
সর্বধিক পাঠিত

দুই বাংলার সম্পর্কের নতুন সুর: তারেক রহমানকে ফুল-মিষ্টি পাঠালেন মমতা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ঐক্যের বার্তা নিয়ে বিরোধী জামাআত , এনসিপি নেতাদের সঙ্গে সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান

আপডেট : ১৫ ফেব্রুয়ারী ২০২৬, রবিবার