পুবের কলম ওয়েবডেস্কঃ কলকাতার দুই বড় ক্লাব মোহনবাগান ইস্টবেঙ্গলের ওপর বেজায় ক্ষুব্ধ হয়েছে সেনাবাহিনী। তাদের বক্তব্য তাদের জায়গায় ময়দানে ক্লাবগুলিকে গড়ে উঠতে দেওয়া হয়েছিল খেলাধুলার জন্য। কিন্তু কোন মাঠেই এখন সেইভাবে খেলাধুলা হচ্ছে না। তার মধ্যে আবার ভারতের সবথেকে প্রাচীন ফুটবল টুর্নামেন্ট ডুরান্ড কাপ এ মোহনবাগান ইস্টবেঙ্গলের অংশগ্রহণ না করাটাও ভাল চোখে দেখেনি সেনাবাহিনী। পাশাপাশি যবে থেকে আইএসএলে সুযোগ পেয়েছে এটিকে মোহনবাগান ও ইস্টবেঙ্গল, তখন থেকেই দুই বড় দলের ক্লাবের প্র্যাকটিস তাদের নিজেদের মাঠে আর হচ্ছে না।
একটা বড় কারণ গত দুটো বছর গোয়ায় পুরো প্রতিযোগিতাটি হয়েছিল। তাই দুটো দলের কলকাতায়অনুশীলন করার কোন সুযোগই ছিল না। আর দুই দল আইএসএলে খেলায় কলকাতা লিগেও অংশগ্রহণ করেনি। তাই দুই দলের মাঠে বড় দলের খেলাও কেউ দেখতে পাননি। সেনাবাহিনী এখানেই প্রশ্ন তুলেছে যে কলকাতার ক্লাবগুলোকে জায়গা দেওয়া হয়েছিল খেলাধুলার জন্য। কিন্তু কোথায় সেই খেলাধুলা। মহামেডান ক্লাবের না হয় মাঠ তৈরি হচ্ছে। নতুন করে সাজানো হচ্ছে সাদাকালো গ্রাউন্ডকে। কিন্তু তারা ডুরান্ড কাপ এ প্রতি বছর অংশ নিয়ে যাচ্ছে। তাই তাদের বিরুদ্ধে তেমন কোনো অভিযোগ নেই সেনাবাহিনীর। কিন্তু বাকি দুই ক্লাবের উপর অসন্তুষ্ট ফোর্ট উইলিয়াম। তারা একটি বৈঠক ডেকেছে। এ বৈঠকে উপস্থিত থাকবেন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস। উচ্চ পর্যায়ের এই বৈঠকে সেনাবাহিনীর আধিকারিকরা, ক্রীড়ামন্ত্রী ছাড়াও উপস্থিত থাকবেন পি ডব্লিউ ডি আধিকারিকরাও। সেই বৈঠকে ইস্টবেঙ্গল মোহনবাগান ছাড়াও ডাকা হয়েছে মহামেডান স্পোর্টিংকেও। কলকাতা লিগ এবং ডুরান্ড কাপে তিন প্রধানের খেলা নিয়ে আলোচনা হতে পারে এই বৈঠকে। আগামী সপ্তাহেই বৈঠক হওয়ার কথা।দুই বড় ক্লাবের উপর চটেছে সেনাবাহিনী
অর্পিতা লাহিড়ী
প্রকাশিত:
১১ জুন ২০২২, ১২:২৪
আরও খবর
আসছে ডার্বি, ফুটবল জ্বরে কাঁপছে ময়দান
ওমানের উপকূলে সন্দেহভাজন মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তেল ট্যাঙ্কারে তিন ভারতীয় নাবিক নিখোঁজ
গ্যাস, তেল নিয়ে দ্রুত মিলবে ভালো খবর, আশার কথা শোনালেন মোদী
মমতা কংগ্রেসে গেলে রাহুলকে প্রধানমন্ত্রীর মুখ মানতে হবে, শর্ত প্রদেশ কংগ্রেসের
রাজ্যসভা ভোটে মীনাক্ষী নটরাজনের মনোনয়ন বাতিল নিয়ে আইনি পথে লড়াইয়ের হুঁশিয়ারি কংগ্রেসের
রাজ্যসভা ভোটে মীনাক্ষী নটরাজনের মনোনয়ন বাতিল নিয়ে আইনি পথে লড়াইয়ের হুঁশিয়ারি কংগ্রেসের
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
‘বিশ্বকাপ জ্বর’, মেক্সিকোয় বন্ধ স্কুল, সরকারি কর্মীদের বাড়ি থেকে কাজের নির্দেশ
‘বিশ্বকাপ জ্বর’, মেক্সিকোয় বন্ধ স্কুল, সরকারি কর্মীদের বাড়ি থেকে কাজের নির্দেশ
গুজরাটে রাজ্যসভায় এই প্রথমবার শূন্য কংগ্রেস, সব আসনই দখলের পথে বিজেপি
গুজরাটে রাজ্যসভায় এই প্রথমবার শূন্য কংগ্রেস, সব আসনই দখলের পথে বিজেপি
শীঘ্রই শুরু হবে বার্ধক্য ও বিধবা ভাতা প্রদান, আশ্বাস পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের
শীঘ্রই শুরু হবে বার্ধক্য ও বিধবা ভাতা প্রদান, আশ্বাস পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের
সই কাণ্ডে রক্ষাকবচ চেয়ে এবার কলকাতা হাইকোর্টে অভিষেক
সই কাণ্ডে রক্ষাকবচ চেয়ে এবার কলকাতা হাইকোর্টে অভিষেক
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের