পুবের কলম, ওয়েবডেস্কঃ কলকাতার কড়েয়া থানার আহিরিপুকুর এলাকায় বিকট শব্দে কেঁপে উঠে ধসে পড়ল বাড়ির ছাদ। শব্দ এতটাই জোরালো ছিল যে, তা আশেপাছে ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের শব্দে মানুষ আতঙ্কিত হয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসে। বৃহস্পতিবার সকালের এই বিস্ফোরণে ঘটনায় আতঙ্কিত গোটা এলাকা। ঘটনায় আনন্দ দাস, তার স্ত্রী কিরণ দাস, পুত্র শিবম দাস, ভূমি চৌধুরীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা সকলেই ওই বাড়িতে থাকতেন।
স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে হঠাৎই বিকট শব্দে কেঁপে ওঠে কড়েয়া আহিরিপুকুর ফার্স্ট লেন এলাকা। স্থানীয় মানুষ ছুটে বাইরে বেরিয়ে আসে। ঘটনাস্থলে রয়েছে লালবাজারের বিশেষ টিম। খবর পেয়ে সকালেই ঘটনাস্থলে পৌঁছয় কড়েয়া থানার পুলিশ। ফরেন্সিক টিমকেও খবর দেওয়া হয়। বিপর্যয় মোকাবিলা বাহিনীও রয়েছে ঘটনাস্থলে। যে ঘরে বিস্ফোরণ হয়েছে সেই ঘরটি ইতিমধ্যেই ঘিরে ফেলেছে পুলিশ। পাশের ঘরটির অবস্থাও খুবই খারাপ। ঘরের চেয়ার টেবিল, যাবতীয় আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। দেওয়ালের একাংশ ফেটে বেরিয়ে পড়েছে। ভেঙে পড়েছে ছাদের চাঙড়ও। ঘরের মধ্যে বিস্ফোরক ছিল বলে প্রাথমিক ভাবে কিছু পাওয়া যায়নি। অন্যদিকে ঘরের ভিতর দু’টি রান্নার গ্যাসের সিলিন্ডার ছিল। সেগুলিও অক্ষত অবস্থায় রয়েছে। ৮/৩ আহিরিপুকুর ফার্স্ট লেনের ওই পাঁচ তলা বাড়িটিতে একাধিক পরিবারের বাস। একেবারে গায়ে গায়ে লাগানো ঘরগুলি। খুব ঘিঞ্জি এলাকা। কি কারণে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।বিস্ফোরণে বিকট শব্দে কেঁপে উঠল কড়েয়া থানার আহিরিপুকুর এলাকা, ধসে পড়ল বাড়ির ছাদ
বিপাশা চক্রবর্তী
প্রকাশিত:
২৩ সেপ্টেম্বর ২০২১, ০৭:০৯
আরও খবর
জমে থাকা আবেদনের নিষ্পত্তি করতে ১৩ জুন হবে পাসপোর্ট মেলা
হাইকোর্টের নির্দেশ মেনে ভবানীভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
বিমানবন্দরে অভিষেককে লক্ষ্য করে চোর স্লোগান, ৬ টার মধ্যে হাজির হতে হবে সিআইডির কাছে
দক্ষিণবঙ্গেও প্রবেশের অপেক্ষায় মৌসুমি বায়ু, সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, কবে ঢুকবে বর্ষা?
যাদবপুরে হকার উচ্ছেদ মামলায় সাময়িক স্বস্তি, স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট
যাদবপুরে হকার উচ্ছেদ মামলায় সাময়িক স্বস্তি, স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট
"ওর জন্য দলটা শেষ হয়েছে, তারপরেও উদ্ধত ভাব যায়নি", অভিষেকের আচরণে বেজায় চটলেন কল্যাণ
"ওর জন্য দলটা শেষ হয়েছে, তারপরেও উদ্ধত ভাব যায়নি", অভিষেকের আচরণে বেজায় চটলেন কল্যাণ
রাহুলের মৃত্যু ঘিরে নতুন মোড়, তদন্তে নেমে পদক্ষেপের বার্তা প্রধানমন্ত্রী দফতরের
রাহুলের মৃত্যু ঘিরে নতুন মোড়, তদন্তে নেমে পদক্ষেপের বার্তা প্রধানমন্ত্রী দফতরের
রাজ্যসভায় তৃণমূলে ভাঙন অব্যাহত, এবার ইস্তফা দিলেন কোয়েল মল্লিক
রাজ্যসভায় তৃণমূলে ভাঙন অব্যাহত, এবার ইস্তফা দিলেন কোয়েল মল্লিক
সই জালিয়াতি মামলায় স্বস্তিতে অভিষেক: গ্রেফতারিতে অন্তর্বর্তী নিষেধাজ্ঞা হাইকোর্টের, আজই সিআইডি দফতরে হাজিরা
সই জালিয়াতি মামলায় স্বস্তিতে অভিষেক: গ্রেফতারিতে অন্তর্বর্তী নিষেধাজ্ঞা হাইকোর্টের, আজই সিআইডি দফতরে হাজিরা
টাটাদের ফেরাতেই হবে, শিল্পমন্ত্রী হয়েই বড় বার্তা দিলেন তাপস রায়ের
টাটাদের ফেরাতেই হবে, শিল্পমন্ত্রী হয়েই বড় বার্তা দিলেন তাপস রায়ের
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ