দেবশ্রী মজুমদার, নলহাটি: নলহাটি থানার ব্রহ্মাণী নদীর দেবগ্রাম ঘাটে নৌকাডুবি। তবে একবারে পাড়ের কাছে দূর্ঘটনা ঘটায় কোন প্রাণহানির মতো ঘটনা ঘটে নি।
আরও পড়ুন:
সারাবছর এই নদী শুকনো থাকলেও, বর্ষায় তা হয়ে ওঠে ভয়ংকর।
এই সময় পারাপারের জন্য নৌকায় একমাত্র ভরসা। নৌকায় দড়ি বেঁধে দুই পাড়ের মধ্যে চলে লোকজনের পারাপার। মঙ্গলবার আনুমানিক সাড়ে সকাল দশটা নাগাদ নলহাটি থানার দেবগ্রাম নদী ঘাটে নৌকা যখন রামেশ্বরপুর ঘাটের তীরে পৌঁছায়, তখন একটি মোটর সাইকেল নামানোর সময় পাড়ের যাত্রীরা উঠতে শুরু করলে নৌকা কাত হয়ে যায় এবং নৌকার মধ্যে জল ঢুকে যায়। কর্তব্যরত সিভিক পুলিশ এবং স্থানীয় মানুষের সহযোগিতায় সবাইকে পাড়ে তুলে নেওয়া হয়, ফলে কোনো দুর্ঘটনা হয়নি