১৯ জানুয়ারী ২০২৬, সোমবার, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বাইক চুরি চক্রের কিনারা শাসন থানার, উদ্ধার তিনটি বাইক

নিজস্ব প্রতিবেদক, শাসন: অস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেফতার করার পর বাইক চুরি চক্রের কিনারা করল বারাসাত পুলিশ জেলার শাসন থানার পুলিস। উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া তিনটে বাইক। এই চক্রের সঙ্গে আরো কারা জড়িত বিষয়টি নিয়ে তদন্ত চলছে। সোমবার এই নিয়ে সাংবাদিক সম্মেলন করেন এসডিপিও দেগঙ্গা উৎপল পুরকাইত। সঙ্গে ছিলেন শাসন থানার আইসি মুহাম্মদ ফিরোজ আলি।

এসডিপিও দেগঙ্গা বলেন, গোপন সূত্রে খবর পেয়ে গত শনিবার শাসনের বোয়ালঘাটা কাঠপোল এলাকা থেকে বেআইনি অস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। আদালতের নির্দেশে তাকে জেল হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার বাড়িতে তল্লাশিতে গেলে তিনটি বাইক নজরে আসে শাসন থানার পুলিশের।

পুলিশ সূত্রে খবর বাইকগুলি চুরি করে তার বাড়িতে রাখা ছিল। সেগুলি কোথা থেকে চুরি করা হয়েছে ও এরসঙ্গে আরো কারা জড়িত তার তদন্ত চলছে। প্রকৃত মালিকদের হাতে বাইক গুলি ফিরিয়ে দেওয়া হবে বলে তিনি জানান।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

গাজা শান্তি বোর্ডে স্থায়ী সদস্যপদ পেতে ১০০ কোটি ডলারের শর্ত, ট্রাম্পের প্রস্তাবে বিশ্বজুড়ে তোলপাড়

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বাইক চুরি চক্রের কিনারা শাসন থানার, উদ্ধার তিনটি বাইক

আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, মঙ্গলবার