১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় সড়ক বাদে বিকল্প রুটে প্রতিবাদ  মিছিলের অনুমতি দিল হাইকোর্ট

পারিজাত মোল্লা:  কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থারের এজলাসে উঠে প্রতিবাদী শিক্ষকদের অনুমতি বিষয়ক মামলা। স্কুলের চাকরিতে বঞ্চনার প্রতিবাদে আগামী ২৯ এবং ৩০ মার্চ পূর্ব মেদিনীপুর থেকে  কলকাতার রাজপথে মিছিল করতে চেয়েছিলেন চাকরিপ্রার্থীরা।  এদিন  তাঁদের মিছিল করার অনুমতি দিলেন বিচারপতি রাজশেখার মান্থার। যদিও ২৯ এবং ৩০ মার্চের বদলে তার জন্য অন্য দিন নির্ধারিত করেছেন তিনি। পুলিশ মিছিলের অনুমতি দিচ্ছে না বলেই অভিযোগ তোলা হয়েছিল। সেই অনুমতির জন্যই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বঞ্চিতরা চাকরিপ্রার্থীরা। এই মামলার শুনানিতে মিছিলের অনুমতি দিলেন বিচারপতি রাজশেখর মান্থার। যদিও উক্ত দিনে মিছিলের অনুমতি দেওয়া হয়নি।

কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের তরফে জানান হয়েছে, -‘ আগামী ৩ থেকে ৫ এপ্রিল জাতীয় সড়ক এড়িয়ে পূর্ব মেদিনীপুর থেকে কলকাতা মিছিল করতে পারবে স্কুলে চাকরি বঞ্চিতরা। আর নির্দেশ দেওয়া হয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিকল্প দিনে ও নতুন রুটে মিছিলের অনুমতি চেয়ে জেলার এসপি ও কমিশনারেটের সিপিদের কাছে আবেদন করতে হবে তাদের।

আরও পড়ুন: রাজ্যের সব বুথে ন্যূনতম পরিকাঠামো আছে কি? নির্বাচন কমিশনের রিপোর্ট তলব হাই কোর্টের

উল্লেখ্য, ২৯ ও ৩০ মার্চ মিছিলের অনুমতি চেয়ে আবেদন করেছিল মামলাকারীরা। কিন্তু তাদের মিছিলের দিন বদলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

আরও পড়ুন: চন্দ্রকোনা কাণ্ডে শুভেন্দু অধিকারীকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিল হাইকোর্ট, রিপোর্ট তলব

আরও পড়ুন: আই-প্যাক ইস্যু: হাইকোর্টে শুনানি স্থগিত চাইল ইডি, ‘আমরা প্রস্তুত’ বললেন কল্যাণ
সর্বধিক পাঠিত

আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা: তারেক রহমান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জাতীয় সড়ক বাদে বিকল্প রুটে প্রতিবাদ  মিছিলের অনুমতি দিল হাইকোর্ট

আপডেট : ২৭ মার্চ ২০২৩, সোমবার