১০ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগেও দুর্নীতির অভিযোগ, এসএসসির রিপোর্ট চাইল হাইকোর্ট

পুবের কলম প্রতিবেদক: কিছুতেই বিতর্ক পিছু ছাড়ছে না স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি’র। এর আগে গ্রুপ-ডি ও সি নিয়ে বিস্তর অভিযোগ ওঠেছিল। যা নিয়ে বিশেষ তদন্ত কমিটি গড়েছে হাইকোর্ট। শুধু তাই নয় কমিশনের পদাধিকারীকেও বদল করা হয়েছে। তারপরও রাজ্যের স্কুলগুলিতে শিক্ষক নিয়োগ নিয়ে ফের অভিযোগ উঠল। এসএসসির বিরুদ্ধে অভিযোগ প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরেও শিক্ষক পদে চাকরি দেওয়া হয়েছে। তা-ও আবার এসএমএস করে প্রার্থীকে ডাকা হয়েছে এবং চাকরি দেওয়া হয়েছে। এ নিয়েই এসএসসির কাছে হলফনামা তলব করল কলকাতা হাইকোর্ট।

জানা গিয়েছে, এবার মূলত নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগ বিষয়ে অভিযোগ উঠেছে। আদালতে মামলাকারীর অভিযোগ এসএমএস করে ডেকে এনে  নিয়ম না মেনেই শিক্ষক পদে চাকরি দিয়েছে স্কুল সার্ভিস কমিশন।

আরও পড়ুন: রাজ্যের সব বুথে ন্যূনতম পরিকাঠামো আছে কি? নির্বাচন কমিশনের রিপোর্ট তলব হাই কোর্টের

জানা গিয়েছে, নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ নিয়ে যে প্যানেল তৈরি হয়েছিল তার মেয়াদ শেষ হয় ২০১৯ সালের ১৮ ডিসেম্বর। এর প্রায় আট মাস বাদে ২০২০ সালের ৩ আগস্ট এসএমএস করে অফিসে ডেকে চাকরির সুপারিশপত্র দিয়েছে স্কুল সার্ভিস কমিশন।

আরও পড়ুন: চন্দ্রকোনা কাণ্ডে শুভেন্দু অধিকারীকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিল হাইকোর্ট, রিপোর্ট তলব

এ নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ, প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পর এভাবে এসএমএস করে নিয়োগপত্র দেওয়ার কোনও যুক্তিসঙ্গত কারণ নেই।

আরও পড়ুন: আই-প্যাক ইস্যু: হাইকোর্টে শুনানি স্থগিত চাইল ইডি, ‘আমরা প্রস্তুত’ বললেন কল্যাণ

আদালত সূত্রে খবর ১৬ ফেব্রুয়ারির মধ্যেই স্কুল সার্ভিস কমিশনের রিপোর্ট হলফনামা আকারে জমা করতে বলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

প্রসঙ্গত, এর আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চই স্কুলে গ্রুপ-ডি নিয়োগ নিয়ে মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিয়েছিল। পরে অবশ্য সেই নির্দেশ খারিজ হয়।

সর্বধিক পাঠিত

বাংলাদেশে ইতিহাসের প্রথম ‘জেন-জি প্রভাবিত’ নির্বাচন! তরুণ ভোটেই নির্ধারিত হতে পারে ক্ষমতার সমীকরণ: রয়টার্স

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগেও দুর্নীতির অভিযোগ, এসএসসির রিপোর্ট চাইল হাইকোর্ট

আপডেট : ৮ ফেব্রুয়ারী ২০২২, মঙ্গলবার