১৩ ফেব্রুয়ারী ২০২৬, শুক্রবার, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পারভেজ মোশাররফকে বিশেষ বিমানে দেশে ফিরিয়ে আনার প্রস্তাব পাক সেনাবাহিনীর

পুবের কলম ওয়েবডেস্কঃ একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান সেনাবাহিনী তাদের প্রাক্তন  জেনারেল পারভেজ মোশাররফকে দেশে ফিরিয়ে আনার প্রস্তাব দিয়েছে, যিনি গুরুতর অবস্থায় এবং সংযুক্ত আরব আমিরাতের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন: দীর্ঘ রোগভোগের পর প্রয়াত প্রাক্তন পাক প্রেসিডেন্ট পারভেজ মুসারফ

পাকিস্তানের  প্রাক্তন  রাষ্ট্রপতি পারভেজ মোশারফ দুবাইয়ের হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। পরিবারের পক্ষ থেকেই এমনটি জানানো হয়েছে। হাসপাতালেপর তরফ থেকে জানানো হয়েছে, তার শরীরের বিভিন্ন অঙ্গ কাজ করা বন্ধ করে দিয়েছে।

আরও পড়ুন: বালোচিস্তানে বিদ্রোহের আগুন,পাক সেনার ওপর আক্রমণের দায় স্বীকার বালোচ বিদ্রোহীদের

পরিবারের পক্ষ থেকে টুইটারে এক বিবৃতিতে জানানো হয়েছে, পারভেজ মোশাররফের স্বাস্থ্যের আর উন্নতি হওয়া সম্ভব নয়।

তার পরিবার জানিয়েছে, মোশাররফ দীর্ঘদিন ধরেই অসুস্থতার সঙ্গে লড়াই করছেন। তিনি ভেন্টিলেটরে নেই। তার অসুখের  জটিলতার কারণে গত তিন সপ্তাহ ধরে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। একটি কঠিন পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে তার স্বাস্থ্য যেখান থেকে আরোগ্যলাভ সম্ভব নয়।

এর আগে খবর ছড়িয়ে পড়ে যে মোশারফের মৃত্যু হয়েছে হাসপাতালে। মোশারফের ঘনিষ্ঠ সহযোগী এবং প্রাক্তন তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেন, তিনি গুরুতর অসুস্থ এবং সংযুক্ত আরব আমিরাতে একটি হাসপাতালে ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন। ৭৮ বছর বয়সী জেনারেল মোশারফ ১৯৯৯ থেকে ২০০৮ সাল পর্যন্ত পাকিস্তান শাসন করেছেন।

মোশারফের প্রতিষ্ঠিত অল পাকিস্তান মুসলিম লিগ (এপিএমএল) ওভারসিজের সভাপতি ইফজাল সিদ্দিক বলেন,  প্রাক্তন  রাষ্ট্রপতি কিছুটা অসুস্থ। কোনো ভুয়ো খবরে কান না দেওয়ার অনুরোধ করেন তিনি।

প্রাক্তন  প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর হত্যা মামলা ও লাল মসজিদের ইমাম হত্যা মামলায় মোশারফকে পলাতক ঘোষণা করা হয়েছে। ২০১৬ সাল থেকে দুবাইতে বসবাস করছেন পাকিস্তানের এই সেনাশাসক। ২০০৭ সালে সংবিধান স্থগিত করার জন্য রাষ্ট্রদ্রোহের মামলার মুখোমুখি হয়েছিলেন তিনি। চিকিৎসার জন্য ২০১৬ সালের মার্চ মাসে দুবাই চলে যান এবং তারপর থেকে আর পাকিস্তানে ফিরে আসেননি।

সর্বধিক পাঠিত

ঢাকা–১৭ ও বগুড়া–৬ আসনে জয় পেলেন তারেক রহমান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পারভেজ মোশাররফকে বিশেষ বিমানে দেশে ফিরিয়ে আনার প্রস্তাব পাক সেনাবাহিনীর

আপডেট : ১৫ জুন ২০২২, বুধবার