২৩ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মানবাধিকারের পরিধি বাড়াতে হবে : মুর্মু

পুবের কলম ওয়েব ডেস্কঃ ‘মানবাধিকারকে নতুন করে সংজ্ঞায়িত করা উচিত। তা না হলে প্রাকৃতিক দুর্যোগ এবং জলবায়ু পরিবর্তনে মূল্য চোকাতে হবে দরিদ্র দেশগুলিকে।’ বিশ্ব মানবাধিকার দিবসে এমনই ভাষণ দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার মানবাধিকার দিবস উপলক্ষে জাতীয় মানবাধিকার কমিশনে ছিল অনুষ্ঠান। তিনি বলেন, প্রকৃতি এবং জীববৈচিত্র্যের সঙ্গে আচরণ কেমন হয় উচিত সেটা মানুষকেই দেখতে হবে।

আরও পড়ুন: রাজ্য বাজেটে সিভিক ভলেন্টিয়ারদের বাড়ল বেতন ও ক্ষতিপূরণ

এবারের মানবাধিকার দিবসের থিম ছিল ‘সবার জন্য মর্যাদা, স্বাধীনতা ও ন্যায়বিচার’। মুর্মু বলেন, এবারের থিমটি ভারতের সংবিধানের প্রস্তাবনায় প্রকাশিত আদর্শের কাছাকাছি। ‘আপনারা জানেন পাঁচ বছর আগে, উত্তরাখণ্ড হাইকোর্ট বলেছিল মানুষের মতো একই আইনী অধিকার রয়েছে গঙ্গা এবং যমুনার । কিন্তু শুধু দুটি নদীতে কেন থেমে? অগণিত হ্রদ, নদী এবং পর্বত নিয়ে ভারত। উদ্ভিদ,প্রাণী এবং সমৃদ্ধ জীববৈচিত্র্য এই ল্যান্ডস্কেপগুলিতে ভিন্ন মাত্রা যোগ করেছে।’ সুতরাং, মানবাধিকারের ধারণা যেমন প্রতিটি মানুষের অধিকার নিয়ে, তেমনই সমগ্র জীবজগৎ এবং তার আবাস্থল নিয়েও। তাই প্রকৃতির প্রতি আমাদের আচরণ আরও নরম হওয়া উচিত। এটা শুধু নৈতিক দায়িত্ব নয়। আমাদের মনে রাখতে হবে এটা আমাদের নিজেদের বেঁচে থাকার জন্য অত্যন্ত জরুরি। মন্তব্য দ্রৌপদীর।

আরও পড়ুন: বাড়ল ধানের ক্রয়মূল্য, কৃষকবন্ধু প্রকল্পে নাম না থাকলেও ধান কিনবে রাজ্য

আরও পড়ুন: নয় বছরে মোদি সরকারের উপর ঋণ বেড়েছে ৯৭ লক্ষ কোটি
ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

প্রয়াত মুকুল রায়

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মানবাধিকারের পরিধি বাড়াতে হবে : মুর্মু

আপডেট : ১১ ডিসেম্বর ২০২২, রবিবার