প্রীতম কোলে, হাওড়া:  অবশেষে উদ্বোধন হল হাওড়ার ঐতিহ্যবাহী টাউন হলের। উদ্বোধন করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।

নতুন করে সংস্কারের পর পুনরায় খোলা হল  হাওড়ার এই  ঐতিহ্যবাহী টাউন হল। ১১ জুলাই এর উদ্বোধন করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ রায়, মনোজ তিওয়ারি সহ বিধায়করাও।

টাউন হলকে আগেই হেরিটেজ হিসেবে ঘোষণা করা হয়েছিল ।  হাওড়ার হেরিটেজ টাউন হল ১৮৮৩ সালে তৈরি হয়েছিল। বহু ইতিহাসের সাক্ষী এই টাউন হল। গত ২০০৩ সালে রক্ষণাবেক্ষণের অভাবে এই টাউন হলটি ভেঙে পড়েছিল। পরে সেটিকে পুনরায় সারিয়ে তোলা হয়।  ১১ জুলাই  শুভ উদ্বোধনের মধ্য দিয়ে টাউন হল আবার নতুন করে পথচলা শুরু করল।