১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিপদ এড়াতে ভূমিকম্পে বিপর্যস্ত সানলিউরফা শহর দ্রুত খালি করার আহ্বান তুরস্ক সরকারের

পুবের কলম, ওয়েবডেস্ক: ভূমিকম্পে বিপর্যস্ত তুরস্ক। চতুর্দিকে শুধুই কান্নার রোল। এই ভয়ানক পরিস্থিতি থেকে দেশকে বাঁচাতে বিশ্বের ৪৫ টি দেশের কাছে সাহায্যের আবেদন করেছেন প্রসিডেন্ট এরদোগান। এখনও পর্যন্ত ভারত সহ ২০টি দেশ তুরস্কের সাহায্যে এগিয়ে এসেছে।

কাতার ১০ হাজার মোবাইল হোম সহ উদ্ধারকাজে ১২০ জন কর্মীকে পাঠাচ্ছে তুরস্ক ও সিরিয়ায়। মানবিক সহায়তায় অস্থায়ী হাসপাতাল তৈরি করে দেওয়া হবে। একটি বড় বিমানে সি-১৩০ তে ক্রু মেম্বাররা মোবাইল হোমগুলি নিয়ে রওনা হবে। একটি বোর্ড তৈরি করা হয়েছে। তার মধ্যে রয়েছে একটি মেডিক্যাল টিম। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, কাতার সরকার তুরস্ক সরকারের পাশে সব রকম ভাবে সহযোগিতার চেষ্টা করছে।

আরও পড়ুন: বিধ্বস্ত অঞ্চলে ৩০ হাজার বাড়ি বানাবে তুরস্ক সরকার, মার্চ মাস থেকে শুরু হবে নির্মাণ কাজ

এদিকে পর পর ভূমিকম্পে ক্রমশই বাড়ছে মৃত্যুর সংখ্যা। হতা-হতের ঘটনা এড়াতে বিপর্যস্ত সানলিউরফা ছেড়ে চলে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তুরস্ক সরকার। ১ কোটি ২০ লক্ষ জনসংখ্যার দেশে দেশবাসীদের ক্ষতিগ্রস্ত এলাকা দ্রুত ছাড়ার নির্দেশ দিয়েছেন। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, হাজারের ওপরে বাড়ি ভেঙে পড়েছে। যেগুলো এখনও দাঁড়িয়ে আছে, সেগুলি যে কোনও মুহূর্তেই তাসের ঘরের মতোই ভেঙে পড়তে পারে। ফলে সরকার কোনওভাবে মানুষের জীবনের বিনিময় ঝুঁকি নিতে চাইছে না। প্রাণ বাঁচাতে মানুষ দেশ ছেড়ে চলে যেতে চাইছে। বিমানে উঠতে দেখা যাচ্ছে তাদের।

আরও পড়ুন: ম্যাক্রোঁর ‘সাম্রাজ্যবাদী’ মন্তব্যের বিরোধিতা করল তুর্কি সরকার

জামার্নি বিদেশমন্ত্রী আনালেনা বেয়ারবক জানিয়েছেন, তুরস্ককে সব রকম ভাবে সাহায্য করা হচ্ছে। জার্মানি মাল্টেসার ইন্টারন্যাশনাল এইড গ্রুপকে অতিরিক্ত মিলিয়ন ইউরো প্রদান করা হবে এবং সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্যকারী অন্যান্য মানবিক সংস্থাগুলিকে আরও আর্থিক সহায়তা দেওয়ার কাজ চলেছে।

সর্বধিক পাঠিত

১০ রাজ্যের ৩৭ আসনের রাজ্যসভা নির্বাচন ১৬ মার্চ অনুষ্ঠিত হবে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিপদ এড়াতে ভূমিকম্পে বিপর্যস্ত সানলিউরফা শহর দ্রুত খালি করার আহ্বান তুরস্ক সরকারের

আপডেট : ৭ ফেব্রুয়ারী ২০২৩, মঙ্গলবার