২৩ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

‘ভয় পাওয়ার কিছু নেই, সরকার নজর রাখছে,’ ঘূর্ণিঝড় মোচা নিয়ে নবান্ন থেকে রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর

পুবের কলম, ওয়েবডেস্ক:  বেশ কয়েকদিন ধরেই ঘূর্ণিঝড় মোচা নিয়ে উদ্বিগ্ন রাজ্যবাসী। এর আগে আয়লা, ফণী, আমফানের মতো ঘূর্ণিঝড়ের সঙ্গে মোকাবিলা করেছে বাংলা। নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা ঘটনার ওপর নজর রেখেছেন বলে জানালেন। এবারে মোচার জন্য আগাম সতর্কতা নিয়ে নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মোচা আসছে। এটা একটা নিম্নচাপ। ভয় বা আতঙ্কের কোনও কারণ নেই। সরকার নজর রাখছে। আগের সাইক্লোনগুলো  যেভাবে সামলেছি এবারেও সেইভাবে সামলানো হবে। দক্ষিণে আন্দামান সমুদ্রে আজ সকাল ৮টা ৩০-এ একটা নিম্নচাপ তৈরি হয়েছে। আন্দামানে হলে যেহেতু আন্দামান বাংলার পাশেই, তাই ৯-১০ তারিখ একটু ঝড়বৃষ্টি হতে পারে। এখনও অবধি এটা একটা পূর্বাভাস। ১০ মে কিছুটা সাইক্লোনিক স্টর্ম আসবে। যদি সেরকম কোনও পরিস্থিতি হয় আগে থেকে বিশেষ করে সুন্দরবন, দিঘা, নদীমাতৃক, উপকূলবর্তী যে এলাকার দিকে বিশেষ নজর রাখা হয়েছে। ঝড়টি বাংলাদেশ হয়ে মায়ানমারে চলে যাবে। আইএমডির যে রিপোর্ট, তার তথ্য অনুযায়ী বললাম। মুখ্যমন্ত্রী বলেন,  আমরা কন্ট্রোল রুম খুলেছি। মুখ্যসচিব বৈঠকও করেছেন সাইক্লোন নিয়ে। ১৪ জুন পর্যন্ত মাছ ধরা বন্ধ সাগরে। পর্যাপ্ত ত্রাণের জিনিস রয়েছে। ২৫ লক্ষ ত্রিপল, পোশাক জেলাশাসককে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: রাজ্যের সঙ্গে সংঘাত চরমে, তামিলনাড়ুতে বিধানসভা ছেড়ে বেরিয়ে গেলেন রাজ্যপাল!

আরও পড়ুন: অনুদানহীন মাদ্রাসা গুলিকে সান্মানিক দেওয়ার প্রস্তুতি শুরু নবান্নের

আরও পড়ুন: গঙ্গাসাগর মেলা: নবান্নে বৈঠক করবেন মমতা, থাকবেন একাধিক দফতরের মন্ত্রী-সচিবরা
সর্বধিক পাঠিত

মালদহে উদ্ধার বিপুল পরিমাণ বিদেশি মাদক: পুলিশের জালে দুই আন্তঃরাজ্য পাচারকারী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘ভয় পাওয়ার কিছু নেই, সরকার নজর রাখছে,’ ঘূর্ণিঝড় মোচা নিয়ে নবান্ন থেকে রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর

আপডেট : ৮ মে ২০২৩, সোমবার