আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ গো বলয়ের রাজ্যগুলিতে এতদিন অনার কিলিং ছিল একটি স্বাভাবিক প্রবণতা। এবার দক্ষিণ ভারতেও ঘটল অনার কিলিং এর ঘটনা। ভিন্ন ধর্মের মহিলা কে বিবাহ করেছিলেন, তাই জীবন দিয়ে শুধতে হল তার দাম। হায়দরাবাদের সারুনগরে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা।
আরও পড়ুন:
নিহত ব্যক্তির নাম বিল্লাপুরাম নাগরাজু।
নাগরাজু গত জানুয়ারি মাসে বিবাহ করেন আসরিন সুলতানা কে। নাগরাজু ও আসরিনের এই সম্পর্ককে ভালোভাবে নেননি আসরিনের পরিবারের সদস্যরা। বিশেষ করে আসরিনের ভাই ছিলেন এই বিয়ের ঘোর বিরোধী।আরও পড়ুন:
বুধবার রাত ৯ টা নাগাদ বাইকে করে কর্মস্থল থেকে ফেরার সময় পথ আটকানো হয় রাজুর। ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়।
ঘটনা স্থলেই মৃত্যু হয় তাঁর।আরও পড়ুন:
প্রত্যক্ষদর্শীরা অনেকেই এই ঘটনার ভিডিও করেন। পুলিশ কয়েকজনকে আটক করেছে এই ঘটনায়। তাদের মধ্যে রয়েছে নাগরাজুর স্ত্রী আসরিনের ভাইও।
আরও পড়ুন:
বিজেপি ইতিমধ্যেই এই ইস্যুতে বিদ্বেষ রাজনীতি টেনে এনে আসরে নেমেছে। এসিপি শ্রীধর রেড্ডি জানিয়েছেন এই বিষয় নিয়ে তদন্ত চলছে। প্রাথমিক তদন্তে ভিন্ন ধর্মের বিয়ের ফলেই খুনের ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। ( Representatives images)
আরও পড়ুন: