২৩ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

এবার টিকা ১৫-১৮ বছর বয়সীদের: জাতির উদ্দেশ্যে ভাষণ প্রধানমন্ত্রীর

পুবের কলম ওয়েবডেস্কঃ বড়দিনে এবং প্রয়াত অটল বিহারী বাজপেয়ির জন্মদিনে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি এ দিন করোনার আতঙ্ক থেকে বেঁচে দেশবাসি যে ভাবে আত্মবিশ্বাস ধরে রেখেছেন  তার প্রশংসা করেন। প্রধান মন্ত্রীর ভাষণে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। এতদিন পর্যন্ত  ১৮ বছরের বেশি বয়স্কদের ক্ষেত্রেই করোনা ভ্যাকসিনে ছাড়পত্র ছিল। ৩ জানুয়ারি থেকে ১৫-১৮ বছর বয়সী সকলকেই ভ্যাকসিন দেওয়া হবে। এছাড়া ৬০ বছর বয়সের উর্দ্ধে  ও ফ্রন্ট লাইনারদের ১০ জানুয়ারি থেকে শুরু হবে প্রিকশান ডোজ। সম্প্রতি দেশজুড়েই ওমিক্রন আতঙ্ক দেখা দিয়েছে।

এ দিন প্রধানমন্ত্রীর বক্তব্যেও  সে কথা উঠে এসেছে। প্রধানমন্ত্রী বলেছেন দেশের দ্রুত ন্যাজালটিকা দেওয়া শুরু হবে। তাঁর সরকার যে অত্যন্ত দক্ষতার সঙ্গে করোনা মোকাবিলা করেছে সে বিষয়েও প্রশংসা শোনা যায় প্রধানমন্ত্রীর গলায়। তিনি বলেন– দেশের ৬১ শতাংশেরও বেশি মানুষ করোনার জোড়া টিকা পেয়ে গিয়েছেন। বর্তমানে দেশে ১৮ লক্ষ আইসোলেশন বেড রয়েছে বলে জানান তিনি। ওমিক্রন নিয়ে সরকারের বিশেষ ভাবনা রয়েছে সে কথা জানাতে ভোলেননি তিনি। মোদি বলেন– দেশের বিজ্ঞানীরা নিরন্তর ওমিক্রনের দিকে নজর রাখছেন।

আরও পড়ুন: রামকৃষ্ণ পরমহংসদেবের নামের আগে ‘স্বামী’ শব্দ ব্যবহার প্রধানমন্ত্রীর, ‘বাংলাকে অপমান’ গর্জে উঠলেন মমতা

এর আগেও করোনাকালে তাদের  গুরুত্বপুর্ণ পরামর্শ দেশকে উপকৃত করেছে। প্রধানমন্ত্রী অবশ্য এ দিন ভাষণে কোন টিকা দেওয়া হবে কোভিশিল্ড না কোভ্যাক্সিন তা স্পষ্ট করেননি। তবে তিনি বলেছেন দেশ থেকে এখনও করোনা নির্মূল হয়নি। তাই প্রত্যেকেই সাবধানতা অবলম্বন করতে হবে। জরুরী মাস্ক পরা– ঘন ঘন হাত ধোওয়া এবং স্যানিটাইজ করার ওপরও তিনি জোর দেন।

আরও পড়ুন: দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা! হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান

আরও পড়ুন: বাংলাদেশে সবচেয়ে বেশি বয়সে প্রথম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তারেক রহমান
সর্বধিক পাঠিত

বেপরোয়া ট্রাকের ধাক্কায় টহল ভ্যান দুমড়ে মুচড়ে ৫ পুলিশকর্মীর মৃত্যু; আশঙ্কাজনক ২

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এবার টিকা ১৫-১৮ বছর বয়সীদের: জাতির উদ্দেশ্যে ভাষণ প্রধানমন্ত্রীর

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, রবিবার