আরও পড়ুন:
বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয়েছে বিহার বিধানসভার প্রথম দফার ভোটগ্রহণ। ২৪৩ আসনের রাজ্যসভায় আজ ভোট হচ্ছে ১৮টি জেলার ১২১টি আসনে, যেখানে মোট ১,৩১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আরও পড়ুন:
এই দফার নির্বাচনে মূল লড়াই শাসক এনডিএ জোট এবং বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বিহার সংস্করণ মহাগঠবন্ধনের মধ্যে। দুই পক্ষই ক্ষমতায় আসার লক্ষ্য নিয়ে সমান তৎপরতায় ভোটযুদ্ধে নেমেছে।
আরও পড়ুন:
এ বছর বিহার দেশজুড়ে প্রথম রাজ্য, যেখানে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
ফলে নির্বাচন কমিশন আশা করছে, ভোটের সংখ্যা ও অংশগ্রহণ উভয়ই বাড়বে। প্রথম দফায় মোট ৩ কোটি ৭৫ লক্ষাধিক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন।আরও পড়ুন:
আজ যেসব জেলায় ভোট হচ্ছে সেগুলোর মধ্যে রয়েছে-পাটনা, দ্বারভাঙ্গা, মধেপুরা, সহরসা, মুজফফরপুর, গোপালগঞ্জ, সিওয়ান, সারণ, বৈশালী, সমস্তিপুর, বেগুসরাই, লখীসরাই, মুঙ্গের, শেখপুরা, নালন্দা, বক্সার এবং ভোজপুর। বিশেষ করে মধ্য বিহারের জেলাগুলোতে আরজেডি’র প্রভাব ঐতিহ্যগতভাবে বেশি বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।
আরও পড়ুন:
দ্বিতীয় তথা শেষ দফার ভোটগ্রহণ হবে আগামী ১১ নভেম্বর, যেখানে বাকি ১২২টি আসনে ভোট পড়বে। সবশেষে ১৪ নভেম্বর ভোট গণনা হবে, যেদিন স্পষ্ট হবে বিহারের কুরসি কার দখলে যাবে।